খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আগামী ১৮ নভেম্বর ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৩০ই অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চবি উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল সনদসর্বস্ব কোনো প্রতিষ্ঠান নয়, বরং এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধির বিকাশ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার অনন্য কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বিদ্যাপীঠ ছয় দশকের পথচলায় নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের অন্যতম শীর্ষ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

উপাচার্য আরও জানান, হীরকজয়ন্তী কেবল অতীতের গৌরব স্মরণ করার অনুষ্ঠান নয়; বরং বিগত ছয় দশকের অর্জন মূল্যায়ন, সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার দিকনির্দেশনা নির্ধারণের সুযোগ। পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা চবির এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী:

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, হীরকজয়ন্তী উপলক্ষে অংশগ্রহণকারীদের অনলাইন রেজিস্ট্রেশন আজ ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কোনো ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রদত্ত অ্যাপস এর মাধ্যমে সকল অংশগ্রহণকারীকে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

অতিথি ও মূল আয়োজন:

উদযাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি সিনেট সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। চবি অ্যালামনাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানমালার প্রথম পর্যায়ে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার, স্মৃতিচারণ সভা, মধ্যাহ্নভোজ এবং বিশ্ববিদ্যালয় মেলা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের পরিবেশনায় উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে হীরকজয়ন্তীর আয়োজন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. শফিকুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ আল আমীন, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের শেষভাগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গত ৬০ বছরের পথচলায় অবদান রাখা সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান এবং আয়োজনটি সফল করতে সংবাদমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রবিবার ১ নভেম্বর বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা, সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে।

আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর ববি ছাত্রদল নেতা ফাহাদের ইন্ধনে সিনিয়রকে মারধরের অভিযোগ