শিবিরের লাগাতার মিথ্যাচারের অভিযোগে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্রশিবিরের মিথ্যাচার, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে বৈধ সিটের পুনরাবৃত্তি বাতিলের দাবী এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯:০০ টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট (স্বরণ চত্বর) জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু করে শহীদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বট বাহিনীর আস্তানা, এই ক্যাম্পাসে হবে না, মুনাফিকের গদিতে। আগুন জ্বালো একসাথে, নামের শেষে ইসলামী, করে শুধু ভন্ডামি। ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি শ্লোগান দেয়।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ৫ ই আগষ্টের পর আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন ক্যাম্পাস, সৃজনশীল রাজনীতি, সহনশীল পরিবেশ। কিন্তু ৫ ই আগষ্টের পর, প্রতিটা হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে জামাত মতাদর্শী। এর মাধ্যমে তারা প্রতিটা হলে সুপারিশের মাধ্যমে ১৫০-১৬০ টি করে সিট দখল করেছে৷ আগের প্রশাসনের যেসব নিয়োগ হয়েছে, সেগুলোকে তদন্ত করে, যোগ্যদের রেখে বাকিদের নিয়ো বাতিল করে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই ক্যাম্পাসে গুপ্ত থেকে যদি কেউ মনে করেন যে গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন করবেন, তা হতে দেওয়া হবে না।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বলেন, বিভিন্ন ধরনের গুপ্ত হামলা করা হয়েছে, ছাত্রদল তাদের নিজেদের জীবন বাজি রেখে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছে। ৫ তারিখে পর তারা নিজেদর এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে নিজেদের লোক বসিয়ে রেখেছিলো। বিভিন্ন হলে তারা নিজেদের প্রভোস্ট বসিয়ে হলের সিট দখলের চেষ্টা করেছে। সুপারিশকৃত যতগুলো সিট আছে, সেগুলোকে বাতিল করে, মেধার ভিত্তিতে দেওয়ার আহ্বান জানান।
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এই ক্যাম্পাস প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এই ক্যাম্পাসকে মিনি ক্যান্টনম্যান্ট বানানোর চেষ্টা করেছিলো, ক্যাম্পাসে খুনের রাজত্ব কায়েম করতে চাইছিলো, তারা সুক্ষ্মভাবে প্রতিটি হলের সিট দখল করে৷ ছাত্রলীগের ক্যাডারকে রাতারাতি শিবিরের কর্মী বানিয়ে হলগুলো দখল করে নেয়। এই কাজের মদদ দিয়েছে তাদের সাবেক রগকাটা শিবির নেতারা।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সম্পূর্ন করেন।







আপনার মতামত লিখুন