খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর

আব্দুল্লাহ আল জুবায়ের, ইবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সদ্যবিদায়ী টিএসসিসির পরিচালক হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন নবনিযুক্ত টিএসসিসি পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর রহমানের কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রশিদুজ্জামান, খালেদাজিয়া হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন , গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এসময় সদ্যবিদায়ী পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “দায়িত্ব পালনকালে নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রক্টর অফিস ও টিএসসিসির অবকাঠামোগত উন্নয়ন, ৮০০টি চেয়ার মেরামত এবং দীর্ঘদিন বন্ধ থাকা ক্যাফেটেরিয়া চালুর উদ্যোগ নিয়েছি। তবে পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীর সংকটসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। আশা করি, পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেবেন।”

নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মঞ্জুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রেখে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে চাই এবং সমস্যাগুলো সমাধানে সবার পরামর্শ নিয়ে কাজ করব। সব সমস্যার সমাধান সম্ভব না হলেও পূর্ববর্তী পরিচালকের রেখে যাওয়া অবস্থান থেকে বিভাগকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে একসঙ্গে খাওয়ার পরিবেশ তৈরির উদ্যোগ নিতে চাই।”

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মঞ্জুর রহমানকে বরণ করে নেয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রবিবার ১ নভেম্বর বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা, সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে।

আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর ববি ছাত্রদল নেতা ফাহাদের ইন্ধনে সিনিয়রকে মারধরের অভিযোগ