খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ছাত্রদলের সৌজন্যে হলগুলোতে ডিপ ফ্রিজ বিতরণ

আব্দুল্লাহ আল জুবায়ের, ইবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
ইবিতে ছাত্রদলের সৌজন্যে হলগুলোতে ডিপ ফ্রিজ বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৯টি আবাসিক হলে ডিপ ফ্রিজ বিতরণ করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফ্রিজ বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ এসব ফ্রিজ কিনতে অর্থায়ন করেন।

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, আবাসিক হলগুলোর প্রভোস্ট এবং শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিঠুন বলেন, “আজকের এ আয়োজন সম্পূর্ণ শিক্ষার্থীদের কল্যাণে। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং তাদের যৌক্তিক দাবিতে ছাত্রদল সবসময় পাশে ছিল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।”

এসময় গেস্ট অব অনার মাহবুব আলম শাহ বলেন, “যদিও অল্প সময়ে নোটিশের মাধ্যমে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তবুও ছাত্রদের যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে ছাত্রদলের ইতোমধ্যে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে, আমি আশা করব, শুধু আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, আপনাদের মাধ্যমে এই অঞ্চলের যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে, আপনারা সবার অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মত ও পথের ছাত্রসংগঠন থাকবে। তবে তাদের কার্যক্রম শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত হলে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এটি জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “এই কার্যক্রমকে দৃষ্টান্ত ধরে আমি মনে করি, অন্যান্য সকল সৃজনশীল ছাত্রসংগঠন সাধারণ শিক্ষার্থীদের জন্য, সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করলে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক একটি পরিবর্তন ঘটবে। পাশাপাশি ছাত্রদলের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রবিবার ১ নভেম্বর বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা, সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে।

আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর ববি ছাত্রদল নেতা ফাহাদের ইন্ধনে সিনিয়রকে মারধরের অভিযোগ