খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির শাহজালাল হলে নবীনবরণ, ফলদ বাগান ও সংস্কারকৃত বাস্কেটবল কোর্টের উদ্বোধন

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
বাকৃবির শাহজালাল হলে নবীনবরণ, ফলদ বাগান ও সংস্কারকৃত বাস্কেটবল কোর্টের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হলের ফলদ বাগান, সংস্কারকৃত বাস্কেটবল কোর্ট ও সংস্কারকৃত রাস্তার উদ্বোধন করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে শাহজালাল হলের কমন রুমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দেশি-বিদেশি শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে হলের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এর আগে হলের ফলদ বাগান, সংস্কারকৃত বাস্কেটবল কোর্ট ও সংস্কারকৃত রাস্তার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. সামছুল আলম ভূঁইয়া এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হলের পরিবেশ, শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয় জীবনের দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সহশিক্ষা কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রেখে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অধ্যাপক ড. সামছুল আলম ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, মানবিক মূল্যবোধ, শিষ্টাচার ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, শাহজালাল হল বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন হল এবং এর রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। হলটির সুন্দর পরিবেশ ও আন্তর্জাতিক আবহ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের স্মরণীয় সময় তৈরি করবে। পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি হলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শাহজালাল হলের বিশেষত্ব হলো এখানে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও বসবাস করেন। ফলে এটি একটি আন্তর্জাতিক আবহের হল। শিক্ষার্থীদের এ পরিবেশকে কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণ বিকশিত করতে হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা