খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারে তামাক বিক্রি নিষিদ্ধ হলেও মানা হচ্ছে না কুবিতে

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারে তামাক বিক্রি নিষিদ্ধ হলেও মানা হচ্ছে না কুবিতে

সরকারি অধ্যাদেশ অমান্য করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে। আইন কার্যকর থাকার পরও ক্যাম্পাসের মূল ফটক ও আশপাশের এলাকায় একাধিক দোকানে অবাধে সিগারেট বিক্রি করতে দেখা গেছে।

‎ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬(খ) অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থানসহ সংশ্লিষ্ট এলাকার সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

‎এছাড়া উপধারা (৩)– এ এই বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের বিধানও রয়েছে।

‎এ বিষয়ে কুবি মূল ফটক সংলগ্ন এক সিগারেট বিক্রেতা বলেন, ‘এখানে কেউই আইন মানে না। আশপাশের সবাই সিগারেট বিক্রি করে, তাই আমিও করছি।’

‎অন্য এক বিক্রেতা বলেন, ‘এই আইনের ব্যাপারে আমি কিছুই জানি না।’

‎এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উসমান গণি বলেন, ‘যেখানে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এই আইন কার্যকর, সেখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তা মানা হচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না। পাশাপাশি স্থানীয় প্রশাসনেরও উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।’

‎এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের অধিবেশন না থাকলে জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এবং তাৎক্ষণিকভাবে তা আইন হিসেবে কার্যকর হয়। অধ্যাদেশ এবং সংসদ কর্তৃক প্রণীত আইন—উভয়েরই আইনগত বল সমান।’

‎তিনি বলেন, ‘অধ্যাদেশ জারির পর তা কার্যকর আইন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত দূরত্বের মধ্যে সিগারেট বিক্রি আইনত নিষিদ্ধ। এখানে ‘আইন জানতাম না’ কোনো বৈধ অজুহাত নয়—Ignorantia juris non excusat নীতিটি প্রযোজ্য।’

‎তিনি আরও বলেন, ‘কুবি ক্যাম্পাসের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি অব্যাহত থাকা স্থানীয় প্রশাসনের তদারকির ঘাটতি, আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবেরই প্রতিফলন। আইন কাগজে নয়, বাস্তবে কার্যকর হতে হবে।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আব্দুল হাকিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে হলে এটা আমাদের অধীনে না। এই ব্যাপারে আমরা কোনো উদ্যোগ নিতে পারবনা। আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করব।’

‎কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) টিটু কুমার নাথ বলেন, ‘আমরা এ ব্যাপারে তৎপর আছি এবং আমাদের সোর্স কাজ করছে। আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে অনিয়ম থাকলে মামলা দেয়ার ব্যবস্থা করেছি। এ বিষয়ে যদি আমরা সুনির্দিষ্ট তথ্য পাই তাহলে যথাযোগ্য ব্যবস্থা নিব।’

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’