খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে আইইআরডিসির আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
চবিতে আইইআরডিসির আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘1st IERDC Nationals-2026’।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল ২৪ জানুয়ারি।

আয়োজকরা জানান, এশিয়ান পার্লামেন্টারি বাংলা ফরম্যাটে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা বিতার্কিকরা অংশ নিচ্ছেন। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ে ১৪টি দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। চবি ছাড়াও ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নিয়েছেন বিতার্কিকরা।

আইইআর ডিবেটিং ক্লাবের মিডিয়া সেক্রেটারি খন্দকার তানভীন কায়েস লিওন বলেন, “বিভাগভিত্তিক একটি ক্লাব হিসেবে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। তবে স্পন্সর ব্যবস্থাপনা, টিম ম্যানেজমেন্ট ও প্রশাসনিক সহযোগিতায় সব কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে।”

আইইআরডিসির সাংগঠনিক সম্পাদক এবং চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান বলেন, “একটি ডিপার্টমেন্টাল ক্লাব হয়েও জাতীয় পর্যায়ের এমন আয়োজন বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য আনন্দের। এটি বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক অন্যান্য ক্লাবের জন্যও একটি ইতিবাচক বার্তা বলে আমরা মনে করি।”

তিনি আরো বলেন, “পাহাড়ঘেরা নৈসর্গিক পরিবেশ, শীতের হিমেল বাতাস ও প্রাণবন্ত ক্যাম্পাসজুড়ে বিতার্কিকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন যুক্তির উৎসবে মুখর।”

আগামীকাল ২৪ জানুয়ারি সকাল ১১টায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের ডিন, আইইআরের পরিচালক, ক্লাব মডারেটর, চাকসু নেতৃবৃন্দসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা