খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিটাইম ইউনিভার্সিটি ল এন্ড মুট কোর্ট সোসাইটির নতুন প্যানেল ঘোষণা

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
মেরিটাইম ইউনিভার্সিটি ল এন্ড মুট কোর্ট সোসাইটির নতুন প্যানেল ঘোষণা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ল এন্ড মুট কোর্ট সোসাইটি -এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ৩য় কার্যনির্বাহী প্যানেল অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল বাশার মোহাম্মদ বিধান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ মুকতাফি রোহান।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে কাজী ওয়াজিউল্লাহ একরা, রোহান মোস্তাকিম ও মাহদিয়া মাফরুহা ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে আল মুমিনুল মিয়া এবং যুগ্ম সম্পাদক হিসেবে সানজিম সাজিদ জিম মনোনীত হয়েছেন। এছাড়াও গবেষণা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহদীদ ইমাম খান এবং মিডিয়া ও জনসংযোগ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাজমুন নেহাল রঙন। কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে জাইমা ইসলাম ও জেসিনা জিকরা সাবা, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে বিল্লাল হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে হুজাইফা আশরাফী ও হুদা মজুমদার, সহকারী গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে সিবলা হাসান এবং সহকারী মিডিয়া ও পাবলিক রিলেশন সম্পাদক মিতবা ফাইরুজ মনজুর নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী প্যানেলে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে রয়েছেন নাফিয়া এসরাত, তাসরোবা রহমান উষা, মো. আশরাফুল ইসলাম আরিফ, মো. ইয়াসির আরাফাত অন্তর, রাকিব হাসান,মো. রাইসুল ইসলাম, নাবিহা তাহসিন, মিনার হাসান, মারফুয়া জান্নাত রিম, শেখ সাদাদ বিন আব্দুল আহাদ, আফিয়া ফাহমিদা ফারিবা, রায়হান উদ্দিন ভূঁইয়া, নুসরাত জাহান, জান্নাতুল ফেরদৌস শিফা, মামুন হোসাইন ও সুরাইয়া জাহান।

জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কাইফ, তাসনিয়া তাহসিন ইভা, আসফাক রাফায়েল, মোহাম্মদ মোজাম্মেল, নুজহাত সুজানা, রেবেকা সুলতানা মিম এবং মালিহা এলিন স্নেহা।

নবনির্বাচিত কমিটির সভাপতি আল বাশার মোহাম্মদ বিধান বলেন, আশা করি এই দায়িত্ব আমি ভালো ভাবে পালন করতে পারব । এ জন্যে সবার দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য। আল্লাহ আমাদের এই ক্লাব কে আগায় নেয়ার তাওফিক দিক।

সাধারণ সম্পাদক আহমেদ মুকতাফি রোহান বলেন, নতুন এই প্যানেলের নিয়ে আমরা আরো ভিন্ন ধর্মী অনেক ইভেন্ট নামাবো। ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে ক্লাব।

নবগঠিত এই কমিটি আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি মেধা বিকাশ, মুট কোর্ট চর্চা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা