খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীতে যতগুলো ব্যবসা রয়েছে তার মধ্যে শিক্ষা হলো একটা বড় ব্যবসা’- রাবি উপাচার্য

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
পৃথিবীতে যতগুলো ব্যবসা রয়েছে তার মধ্যে শিক্ষা হলো একটা বড় ব্যবসা’- রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক চিন্তা ভাবনার প্রয়োজন ছিল। কিন্তু আমরা করিনি, কারন আমাদের ভিতর শিক্ষার অভাব রয়েছে। আমরা শিক্ষা নিয়ে কথা বললে দেখতে পাই, বিশ্ববিদ্যালয়ে কি ধরনের জ্ঞান অর্জন, বিতরণ ও সৃষ্টি হচ্ছে। বর্তমানে আর একটি বিষয় যুক্ত হয়েছে যে, শিক্ষা একটা মস্ত বড় ব্যবসা। পৃথিবীতে যতগুলো ব্যবসা রয়েছে তার মধ্যে শিক্ষা হলো একটা বড় ব্যবসা।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গনঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ও জুলাই ২৪ পরবর্তী ভাবনা’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য চিন্তা ক্ষমতা এবং সচেতনতা। কিন্তু এইটা যখন তৈরি হয় না তখন শিক্ষার কাছে আমাদের যে প্রত্যাশা সেটা পুরণ হয় না। সচেতনতার মানে হচ্ছে যুক্তি বোধ তৈরি হওয়া, কিন্তু আমরা শিক্ষাকে দেখি স্ট্রেমলি লো কোয়ালিটির চশমা পড়ে। এই চশমা দিয়ে কোন কাজ হবে না আমি জানি। কেন এগুলো বলছি কোন কিছু উপলব্ধি করার সক্ষমতা আমাদের হয়নি কিন্তু আমরা বয়ান ঝাড়তে উস্তাদ।

তিনি আরো বলেন, উদারতা ছাড়া শিক্ষার কোন অস্তিত্ব নেই। শিক্ষাকে ডায়নামিক হতেই হবে, অরগ্যানিক ডেভেলপমেন্টের উপর জোড় দিতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী শিক্ষার যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা পরিলক্ষিত হয়নি বরং পুরাতন ভুত ফিরে আসার জন্য রেডি হয়ে আছে। চাঁদ উঠার আগেই ঈদ শুরু হয়ে গেছে, এই খেলায় আর দ্বিতীয়বার অংশগ্রহণ করবেন না। যদি দেশের প্রতি দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে থাকে তাহলে মিটি মিটি হেসে এই দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পাবেন না এবং ধান্দাবাজি, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি ছাড়তে হবে। এগুলো করে শিক্ষার উন্নয়ন হবে না, জুলাই পরবর্তী কিছুতো পরিবর্তন এসেছে কিন্তু মূল পরিবর্তন সাধিত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আমরা জুলাই পূর্ববর্তী সময়ে দেখেছি ক্যাম্পাসগুলোর কি অবস্থা ছিল। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করাই ছিল মুখ্য। আমরা দেখেছি, পদ্মা সেতু উদ্বোধন নিয়ে যে গনকালেকশন করা হয়েছিলো, সেই গনকালেকশনের টাকা ভাগাভাগি নিয়ে একজন ছাত্রকে খুন করা হয়েছে। এসএম হলে ফিস্টের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্র খুন হয়েছে। আমরা দেখেছি, চবি-জাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে প্রকল্পের টাকার ভাগ ছাত্রলীগকে দিয়েছিল। এমনকি জাবির তৎকালীন ভিসি স্বীকারও করেছিলেন আমি ১৬০০ কোটি টাকার প্রকল্পের মধ্যে ২ কোটি টাকা ছাত্রলীগকে দিয়েছি। আমরা দেখেছি ঢাকায় বসে টাকা রিসিভ করে রাজশাহীতে শিক্ষক নিয়োগ হয়েছে।

তিনি আরো বলেন, জুলাইয়ে এসে সেই ১৬ বছরের স্বৈরাচার ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলো। আমাদের প্রত্যাশা ছিল বৈষম্যের অবসান, অন্যায়ের বিচার এবং একটা ইনসাফপূর্ণ সমাজ বাস্তবায়নের। একটা বিপ্লবী জাতির সাথে ব্যাপক সংস্কার করার কথা ছিল, বিচার বিভাগ, শিক্ষা সংস্কার হওয়ার কথা ছিল, সমাজে যে জুলুম ছিল এগুলো ঠিক হওয়ার কথা ছিল। প্রফেসর ইউনূস স্যারকে সবাই সম্মান দিয়ে নিয়ে এসেছেন তিনিও চেয়েছিলেন উল্লেখযোগ্য সংস্কার করে যেতে। কিন্তু বিভিন্ন স্বার্থের কারণে বিপ্লবের সাথীরা অনেক দূরে সরে গিয়েছে ততই সংস্কার পিছিয়ে পড়ে গিয়েছে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, শিক্ষার মুল উদ্দেশ্য হলো নিজেকে জানা, জানার মাধ্যমে নিজেকে পরিবর্তন করা এবং সমাজকে পরিবর্তন করা। চব্বিশের গনঅভ্যুত্থানের মূল কারিগর ছিল আমাদের শিক্ষার্থীরা। তাদের জন্য এই সমাজ ও রাষ্ট্র কি করছে সেটা ভাবতে হবে। আমাদের প্রত্যাশা কি ছিল আর কি পরিবর্তন হলো।

শিক্ষা নিয়ে আমাদের গুরুত্ব কতখানি, আগ্রহ কতখানি সেটা যদি চব্বিশের মূল সুর হতো তাহলে আমরা উপলব্ধি করতে পারতাম চব্বিশ পরবর্তী এই ভাবনাটাই মুল শক্তি হতো। আমাদের দ্বারা সেটা হয়নি। এই নতুন বাংলাদেশে শিক্ষার যেই বাজেট হওয়ার কথা ছিল সেটা সরকার পুরোপুরি করতে পারেনি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা