খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশদের তৈরী ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
ব্রিটিশদের তৈরী ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন

১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন এনেছে অন্তবর্তীকালীন সরকার। যাকে গ্রেফতার করা হচ্ছে তিনি পুলিশের পরিচয় পত্র দেখতে পারবেন। থানায় নেওয়ার পর যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃতের পরিবার, বন্ধু বা আইনজীবির সঙ্গে যোগা-যোগ করে জানাতে হবে গ্রেফতারের কারন। কোন অবস্থাতে নেওয়া যাবেনা ১২ ঘন্টার বেশি সময়।

বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার বা রিমান্ড নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও এতদিন বৃদ্ধা আঙ্গুলী দেখাতো আইনশৃঙ্খলা বাহিনী।

যে কাউকে উপরের মহলে গ্রেফতার করা ছিলো অলিখিত নিয়ম। তবে ১২৭ বছরের পুরোনো সেই ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন আনে অন্তবর্তীকালীন সরকার।

সংশোধীত বিধান গুলোতে গ্রেফতার, তদন্ত, জামিন, বিচারসহ পুরো প্রক্রিয়ায় বেশ কিছু মৌলিক পরিবর্তন এসেছে। ফৌদজারি কার্যবিধি-১৮৯৮ সালের ৫৪ ধারা মতে গ্রেফতার করতে হলে কারন উল্লেখ করতে হবে, বাসা ছাড়া অন্য কোথাও কাউকে গ্রেফতার করা হলে ১২ ঘন্টার মধ্যে জানাতে হবে নিকট আত্নীয় কে এ সময়ের মধ্যে তার পচন্দের আইনজীবির সঙ্গে কথা বলার সুযোগও দিতে হবে।

পরিবর্তন এসেছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, পুলিশের রিমান্ডে নেওয়া, অন্য মামলায় গ্রেফতার দেখানো, মামলার হাজিরা ও স্বাক্ষীর নিরাপত্তার ব্যবস্থাতে। এছাড়া যে কোন স্থানে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার বিধানও রাখা হয়েছে।

এখন ধরেই কাউকে আটক আদেশ দেওয়া যাবেনা, যে পুলিশ অফিসার আসামি গ্রেফতার করতে যাবেন দেখাতে হবে তার পরিচয় পত্র আসামিকে। গ্রেফতারের পর অসুস্থ্য হয়ে গেলে তাকে সরকারি হাসপাতালে মেডিক্যাল অফিসারের সামনে নিতে হবে।

তবে এসব নতুন নিয়ম পালন করতে, রাজনীতিক সরকারের আমলে পুলিশের আচরনই বলে দিবে তারা কি করবে।

মূলত ফৌদজারি কার্যবিধি ১৮৯৮ সালের ৫নং আইন, এটির প্রকাশকাল ২২ মার্চ, কার্যকর ১ জুলাই ১৮৯৮ সাল। এই আইনের ৫৪ ধারার মতে ৯ ধরনের ব্যক্তিকে Arrest without Warrant অথাৎ পুলিশ যখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে।

এই ধরনের ব্যক্তিরা হলেন-

  • . যিনি আমলযোগ্য অপরাধের সাথে জড়িত অথবা যিনি আমলযোগ্য অপরাধ করেছেন মর্মে সন্দেহ রেয়েছে।
  • . যার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া গেছে।
  • . সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে।
  • . যার নিকট চোরাই মাল পাওয়া গেছে।
  • . যিনি পুলিশের কাজে বাধা দিয়েছে বা পুলিশের নিকট হতে পলায়ন করেছে।
  • . যিনি বাংলাদেশের কোন সশস্ত্র বাহিনী হতে পলায়ন করেছে।
  • . যিনি বাংলাদেশের বাহিরে এমন কোন কাজের সাথে জড়িত যা বাংলাদেশের আইনে অপরাধ বলে গণ্য।
  • . ফৌজদারি কার্যবিধির ৫৬৫(৩) ধারার বিধান লংঘন করেছে।
  • . যাকে গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ কর্মকর্তা কাছ থেকে অনুরোধপত্র পাওয়া গেছে।

অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে ১২৭ বছর আগের এই আইনের মৌলিক পরিবর্তনে আইন অঙ্গন নতুন ভাবে সাজবে এবং সুরক্ষিত হবে মানবাধিকার এমন আশা করছেন আইন বিশেষজ্ঞদের অনেকেই।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা