বিএনপি মহাসচিবকে নিয়ে “এই সময়” সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে : শায়রুল কবির খান
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে একটি সাক্ষাৎকার দেয়, সেখানে আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ, জামায়াতে ইসলামীকে ৩০ আসন দেওয়া সহ নানা বিষয় তুলে ধরেন গণমাধ্যমটি, সে সূত্রধরে দেশের অনেক গণমাধ্যম নিউজটি প্রচার করে।
এসব সংবাদের ভিত্তিতে প্রতিবাদ জানায় বিএনপি। আজ ২৩ সেপ্টেম্বর বিকালে বিএনপি মিডিয়া সেল থেকে প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।
তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।
প্রতিবাদের শেষ অংশে লেখা থাকে
বার্তা প্রেরক:
শায়রুল কবির খান
সদস্য, বিএনপি মিডিয়া সেল








আপনার মতামত লিখুন