খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিভুক্ত টেক্সটাইল কলেজের সংকট সমাধানে ধীরগতি বুটেক্স

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
অধিভুক্ত টেক্সটাইল কলেজের সংকট সমাধানে ধীরগতি বুটেক্স

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট, ল্যাব সরঞ্জামের অচলাবস্থা ও অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উচ্চশিক্ষা ও চাকরির সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে।

দেশের মোট ১০টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেই একই ধরনের সংকট বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো পরীক্ষা ও ফলাফল প্রকাশ হয় না, সেমিস্টার ও রিটেক ফি অস্বাভাবিকভাবে বেশি—যা শিক্ষাজীবনে অনিশ্চয়তা তৈরি করছে।

সম্প্রতি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে ক্যাম্পাসে তালা ঝুলিয়ে ‘অল শাটডাউন’ কর্মসূচি পালন করেন এবং বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন। একই দাবিতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন।

বেগমগঞ্জ কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, “আমাদের কলেজে মাত্র দশজন স্থায়ী শিক্ষক আছেন। বেশিরভাগ ক্লাস অতিথি শিক্ষকের মাধ্যমে চলছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেই। বাজেটও পর্যাপ্ত নয়।”

রংপুর কলেজের শিক্ষার্থী নাছিম উদ্দিন বলেন, “৬০ জন শিক্ষকের প্রয়োজন হলেও আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে বিএসসি ডিগ্রিধারী মাত্র ৩ জন। গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগও সীমিত।”

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও কলেজ পরিদর্শক ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, “অধিভুক্ত কলেজগুলোতে দ্বৈত প্রশাসন চলছে। ক্লাস ও পরীক্ষার তদারকি করে বুটেক্স, কিন্তু শিক্ষক নিয়োগ ও বাজেট বরাদ্দ বস্ত্র মন্ত্রণালয় ও পিএসসির অধীনে। তাই এসব বিষয়ে বুটেক্সের সরাসরি নিয়ন্ত্রণ নেই।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া দ্রুত করা হয়েছে এবং নির্ধারিত সময়ে মার্কশিট দেওয়ার কাজও সম্পন্ন হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা