জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান–এর সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী মিস গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে, তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন—
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।








আপনার মতামত লিখুন