খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ম ভেঙে ডাকসু ভবনে ৯ লাখ টাকায় এসি, প্রশ্ন তুলেছেন কোষাধ্যক্ষ

খবরবেলা ডেস্ক:
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
নিয়ম ভেঙে ডাকসু ভবনে ৯ লাখ টাকায় এসি, প্রশ্ন তুলেছেন কোষাধ্যক্ষ

গবেষণা ও আবাসন সংকটে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার নিয়ম ভেঙে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ৯ লাখ টাকায় নয়টি এসি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাজেট ঘাটতির মধ্যে এমন উদ্যোগে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাজস্ব বাজেট থেকে এ এসি স্থাপনের অনুমোদন দেওয়া হয়। সে সময় কোষাধ্যক্ষ বিদেশে থাকায় দায়িত্বে ছিলেন উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। দেশে ফিরে অধ্যাপক জাহাঙ্গীর জানান, তাঁর অনুপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমি ছুটিতে থাকা অবস্থায় অনুমোদন দেওয়া হয়েছে, কোন নিয়মে তা হয়েছে জানি না। আমি থাকলে প্রশ্ন তুলতাম। সবকিছু জবাবদিহির মধ্যে থাকা উচিত।”

বাজেট ঘাটতির মধ্যেও বিলাসিতা

বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট নিয়ে প্রশাসন আগেই উদ্বেগ জানিয়েছে। গবেষণা বরাদ্দ কমে গেছে, শ্রেণিকক্ষ ও আবাসন সংকট প্রকট, এমনকি পার্টটাইম শিক্ষকদের সম্মানিও সময়মতো দেওয়া যাচ্ছে না।

প্রশাসনের একাধিক সূত্র জানায়, প্রথমে অনুমোদন না পেলেও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বারবার যোগাযোগ করে চাপ দেন। পরে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ পুনরায় ফাইল এনে অনুমোদন দেন।

উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেন, “আমি শুধু রুটিন দায়িত্বে ফাইল ফরওয়ার্ড করেছি, অনুমোদন করিনি। উপাচার্য অনুমোদন দিয়েছেন। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা যখন অপূর্ণ, তখন এসি বসানো ঠিক নয়।”

নিয়মবহির্ভূত ক্রয় প্রক্রিয়া

সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী, জরুরি বা দুর্লভ পণ্যের ক্ষেত্রেই সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করা যায়। তবে এসি কেনার ক্ষেত্রেও এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তা (বিদ্যুৎ) আমিনুল ইসলাম বলেন, “ডাকসু থেকে অনুরোধের পর প্রশাসন অনুমোদন দিয়েছে। গ্রি কোম্পানির ৯টি এসি বসানো হচ্ছে। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় দ্রুত কাজ সম্পন্ন হবে।”

হিসাব দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বাজেটে ডাকসুর জন্য মোট বরাদ্দ ৩০ লাখ টাকা। এর মধ্যে সংস্কার ও সৌন্দর্যবর্ধনে খরচ হয়েছে প্রায় ২৩ লাখ ৮৭ হাজার টাকা। এসি স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ২৩ হাজার টাকা, সাউন্ড সিস্টেমে ৭১ হাজার এবং পানির ফিল্টারে ৩৮ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া আসবাব, পর্দা, নতুন ওয়ার্কস্টেশন, কক্ষ সংস্কার, রং, শৌচাগার, সাইনবোর্ডসহ আরও কয়েক লাখ টাকার কাজ চলছে—সবই ডিপিএম পদ্ধতিতে। ডাকসু ভবনে নামাজঘর নির্মাণের প্রস্তাবও প্রক্রিয়াধীন।

ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন বলেন, “ডাকসু নেতারাই সরাসরি প্রশাসনের কাছে এসি চেয়েছেন। বরাদ্দ দিয়েছে প্রশাসন, আমার মাধ্যমে কিছু হয়নি।”

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, “আমি খোঁজ নিচ্ছি, অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে। যদি নিয়মবহির্ভূত কিছু হয়ে থাকে, তা যাচাই করা হবে।”

অন্যদিকে, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ অস্বীকার করে বলেন, “ডাকসু ভবনের অবস্থা খারাপ ছিল, শুধু দ্রুত কাজের পরিবেশ তৈরির কথা বলেছি, এসির বিষয়ে আলাদা করে কিছু বলিনি।”

জিএস এস এম ফরহাদ বলেন, “আমরা সংস্কারকাজ তদারকি করেছি, বিলাসিতা চাইনি। বাজেট না থাকায় নিজেদের উদ্যোগে সিসিটিভি বসিয়েছি। নতুন কেনার বদলে পুরোনো জিনিসই সংস্কার করে ব্যবহার করছি।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা