টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সকালে ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন।
২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন, যেখানে প্রতিটি হলে ১৩টি করে পদ রয়েছে। হল সংসদের মোট ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে এবং প্রতিটি ভোটারকে এ কাজ শেষ করতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ মিনিট সময়।








আপনার মতামত লিখুন