গাজায় সরবরাহের জন্য ৩ মাসের খাদ্য সহায়তা প্রস্তুত রয়েছে: ইউএনআরডাব্লিউএ
গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ (UNRWA) জানিয়েছে, তাদের কাছে পুরো গাজার জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত আছে, যা দিয়ে অন্তত তিন মাস চলা সম্ভব।
শনিবার (১১ অক্টোবর) সংস্থার কমিউনিকেশনস ডিরেক্টর জুলিয়েট টুমা জানান,
> “আমাদের কাছে গাজার পুরো জনসংখ্যাকে তিন মাস পর্যাপ্ত খাবার দেয়ার ত্রাণ রয়েছে। আশা করছি খুব দ্রুতই সরবরাহ শুরু করতে পারবো।”
তিনি আরও বলেন, মানবিক সহায়তা পৌঁছাতে গাজার সীমান্ত দ্রুত খুলে দিতে হবে।
একইদিন ইউএনআরডাব্লিউএ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ পোস্ট করে জানায়,
> “ইসরায়েলি বাহিনীকে ইউএনআরডাব্লিউএ’র সহায়তার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানাচ্ছি।”
ইউএনআরডাব্লিউএ বলছে, গাজার বর্তমান মানবিক সংকট মোকাবিলায় তাদের ত্রাণ মজুত তাৎক্ষণিকভাবে পাঠানো জরুরি, নইলে খাদ্য ও ওষুধের সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। সূত্র: আল জাজিরা








আপনার মতামত লিখুন