খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সে শুরু হলো পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

উৎসবটি চলবে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত
মো. রিফাত খান (বুটেক্স) :
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
বুটেক্সে শুরু হলো পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হলো পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব “অরণ্যের সুর ফোক ফেস্ট ২.০”। উৎসবটি শুরু হবে ১২ অক্টোবর এবং চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

বুটেক্স সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত এই উৎসবের বিস্তৃত অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে সাহিত্য, নাটক, চলচ্চিত্র এবং সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

১২ অক্টোবর (রবিবার) উৎসবের সূচনা হবে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে পাঠচক্র ও সাহিত্য কথনের মাধ্যমে। ১৩ অক্টোবর (সোমবার) বুটেক্সের কদমতলায় অনুষ্ঠিত হবে পথ নাটক। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বুটেক্স অডিটরিয়ামে থাকছে থিয়েটার কর্মশালা “হাতে খড়ি”। ১৫ অক্টোবর (বুধবার) থাকছে শর্টফিল্ম প্রদর্শনী।

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) উৎসবের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে থাকছে একাধিক অনুষ্ঠান। দুপুরে মেলা উদ্বোধন ও ডিপার্টমেন্টাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকালে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় অতিথিদের আলোচনা সভা, রাতে সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড পারফরম্যান্সের মাধ্যমে ফোক ফেস্ট ২.০ এর সমাপ্তি ঘটবে।

বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ চৌহান বলেন, “বুটেক্স সাহিত্য সংসদ সবসময়ই বাংলার সাহিত্য ও সংস্কৃতি চর্চার দিকটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এবারে আয়োজন করছি আমরা “অরণ্যের সুরফোক ফেস্ট ২.০ ”

তিনি আরও বলেন, “এ আয়োজনে শিক্ষার্থীরা লোকসাহিত্য ও লোকসংস্কৃতির ছোঁয়া পাবে, একইসাথে তাদের সৃজনশীলতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করবে ‘অরণ্যের সুর’। এ আয়োজন ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীর সুষ্ঠু বিনোদনের খোরাক হিসেবে কাজ করবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের উদ্দেশ্য বুটেক্স সাহিত্য সংসদ কাজ করে চলেছে।”

বুটেক্স সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা বলেন, “’অরণ্যের সুর – ফোক ফেস্ট ২.০’ আয়োজনটি আমাদের কাছে শুধুই একটা অনুষ্ঠান না, এটি আমাদের নিজেদের তৈরি একটা উৎসব। সারা বছর আমরা এই আয়োজনের জন্য অপেক্ষা করি। আশা করছি এই ফোক ফেস্ট সবাইকে একটু সময়ের জন্য হলেও সাহিত্য-সংস্কৃতির জগতে টেনে আনবে। নতুনরা অনুপ্রাণিত হবে, পুরোনোরা নিজেদের গল্প আবার খুঁজে পাবে।

উল্লেখ্য, বুটেক্স সাহিত্য সংসদের মূলমন্ত্র হলো ”সাহিত্যের সুতোয় বুনি মননের উত্তরীয়”। এই মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বুটেক্স সাহিত্য সংসদ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা