বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, জানা গেল পাত্রীর পরিচয়
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন।
জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও সাবেক টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরানো হয়েছে।
ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। তিনি বর্তমানে বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ইশরাকের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান জানিয়েছেন,
> “পারিবারিকভাবেই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই পরিবারই সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন।”








আপনার মতামত লিখুন