চাকসু নির্বাচন
চাকসু নির্বাচন: সোহরাওয়ার্দী হলের ফল ঘোষণা, শিবির সমর্থিতদের জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে দেখা যায়—
ভিপি (সহ-সভাপতি) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম রনি পেয়েছেন ১,৪৮৮ ভোট,
অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ৬৮০ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে শিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ১,৪০৪ ভোট,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শাফায়েত হোসেন পেয়েছেন ৪৫৮ ভোট।
এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে শিবির সমর্থিত মুন্না পেয়েছেন ৯০৬ ভোট,
আর ছাত্রদল সমর্থিত তৌফিক পেয়েছেন ৮৬৮ ভোট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ওএমআর পদ্ধতি, এবং ভোট গণনার ফলাফল সরাসরি প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
চলমান চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।








আপনার মতামত লিখুন