চাকসু নির্বাচন
চাকসুর ভিপি-জিএসসহ ২৪ পদে শিবিরের জয়, এজিএস ছাত্রদলের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।
সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব।
অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়।
চাকসুর ১৪টি হলের ঘোষিত ফলাফল অনুযায়ী—
ভিপি পদে: ইব্রাহিম হোসেন রনি (শিবির) পেয়েছেন ৭,২২১ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন হৃদয় (ছাত্রদল) পেয়েছেন ৪,৩৭৪ ভোট।
জিএস পদে: সাঈদ বিন হাবিব (শিবির) পেয়েছেন ৭,২৯৫ ভোট
শাফায়েত হোসেন (ছাত্রদল) পেয়েছেন ২,৭২৪ ভোট।
এজিএস পদে: আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) পেয়েছেন ৬,৪৪১ ভোট
সাজ্জাত হোসেন মুন্না (শিবির) পেয়েছেন ৫,০৪৫ ভোট।
চাকসুর মোট ২৬টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাত্র একটি পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব জয়লাভ করেছেন।
বাকি সবকটি পদেই বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।








আপনার মতামত লিখুন