পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন আরও কমলো
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উর্ধ্বমুখী থাকলেও লেনদেনের পরিমাণ আরও কমে গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইএক্স সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪ পয়েন্টে।
অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ০ দশমিক ৫৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ২৯ পয়েন্ট, যা যথাক্রমে ১,০৭৭ ও ১,৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের দিক থেকে দেখা যায়, দিন শেষে ৩৫৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৭৮ কোটি ১ লাখ টাকার তুলনায় ১২৩ কোটি টাকার কম।
আজ মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে- দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
বিশ্লেষণ- বাজারে সূচক বৃদ্ধির পরও লেনদেন কমে যাওয়া বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের প্রতিফলন, বলে মনে করছেন বাজার–সংশ্লিষ্টরা।







আপনার মতামত লিখুন