হাতিরঝিল থেকে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
হাতিরঝিল থেকে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টায় হাতিরঝিলের পশ্চিম রামপুরার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরাঙ্গ মন্দিরের মূল গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আবু সালাম ও জুলহাস উদ্দিন। তারা রাজধানীর কড়াইল বস্তিতে বসবাস করেন।
হাতিরঝিল থানার এসআই আসাদুজ্জামান জানান, হাতিরঝিল এলাকায় চেকপোস্ট বসানোর পর দুইজনকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তল্লাশির সময় আবু সালামের কাছ থেকে তিন কেজি এবং জুলহাস উদ্দিনের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








আপনার মতামত লিখুন