খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধের প্যাকেটে লুকানো ৩৬০ পিস ইয়াবা উদ্ধার, সন্দেহভাজন নারীর সন্ধানে পুলিশ

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
ওষুধের প্যাকেটে লুকানো ৩৬০ পিস ইয়াবা উদ্ধার, সন্দেহভাজন নারীর সন্ধানে পুলিশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভোলদিঘী বাজার এলাকায় ওষুধের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নারীর সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ভোলদিঘী বাজারের গাজী স্টোরে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ফিনিক্স-২০ ও র্যাবিপ্রাজল সোডিয়াম বিপি ২০ মি.গ্রা. নামের ওষুধের দুটি প্যাকেটের ভেতরে থাকা ১৮টি পাতায় মোট ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যায়, বিদেশে অবস্থানরত আরিফ হোসেনের স্ত্রী রুনা আক্তার ওই দিন দুপুরে ভোলদিঘী বাজারের হাক্কানী ট্রেডার্সের পরিচালক এনায়েত হোসেনের কাছে একটি লাল-নীল রঙের শপিং ব্যাগে মোড়ানো প্যাকেট রেখে যান। তদন্তে উঠে এসেছে, প্যাকেটটি মালরা এলাকার রাশেদ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
এনায়েত হোসেন প্যাকেটটি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজনকে উপস্থিত রেখে ভিডিও ধারণের মাধ্যমে সেটি খুলে দেখেন। এ সময় ভেতরে ইয়াবা সদৃশ ট্যাবলেট দেখতে পেয়ে তিনি শাহরাস্তি মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাগুলো জব্দ করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই সন্দেহভাজন রুনা আক্তারের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার তদন্তও চলমান রয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে পুরো চক্রের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। তবে পুলিশ বলছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা