চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৫–২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
শনিবার ২৫ অক্টোবর সকালে পলিটেকনিক ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের আরেক সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম। এছাড়াও শাখার নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান ও শিক্ষা-জীবন নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও নৈতিকতার ভিত্তিতে ক্যারিয়ার গঠন করলে শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রযুক্তিক্ষেত্রে দক্ষতা অর্জনের পাশাপাশি জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।
নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও স্মারক তুলে দিয়ে নতুন অধ্যায়ের যাত্রাকে আনন্দমুখরভাবে বরণ করা হয়।








আপনার মতামত লিখুন