খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও নির্বাচন বাস্তবায়নের দাবি জানিয়ে রাবি ছাত্রশিবিরের মানববন্ধন

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও নির্বাচন বাস্তবায়নের দাবি জানিয়ে রাবি ছাত্রশিবিরের মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা।

মঙ্গলবার (২০জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পেরিস রোড প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী, বিভিন্ন বিভাগ, হল সংসদ ও থানা শাখার বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সভাপতি মুজাহিদুল ইসলাম সায়েম বলেন, আজকে শাকসু নির্বাচন হওয়ার কথা ছিলো কিন্তু একটি গোষ্ঠী তারা ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পেয়ে হাইকোর্টের মাধ্যমেে শাকসু নির্বাচন স্থগিত করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ইতিপূর্বে তারা ঢাকসু, রাকসু ও অন্যান্য ছাত্রসংসদ নির্বাচনগুলো বন্ধ করার পায়তারা করেছিলো। তারা নির্বাচনের মাঝপথে এসে বয়কট করে নির্বাচন বানচালের ও চেষ্টা করেছিলো। আমরা এবারও দেখতে পাচ্ছি শাকসু নির্বাচন যখন শেষ পর্যায়ে চলে এসেছে আবারও তারা একটি নাটকের মাধ্যমে নির্বাচন বানচাল করছে। আমরা তাদেরকে হুশিয়ারী দিয়ে বলতে চাই আপনারা টেম্পু স্টান্ড দখল বন্ধ করেন, আপনারা টেন্ডারবাজি বন্ধ করেন তাহলে আর ছাত্রসংসদ নির্বাচনে ভয় পেতে হবে না।

রাবি শাখার শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, আমরা লক্ষ্য করলাম যেই নয় দফার ভিত্তিতে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে যে গনঅভ্যুত্থান হয়েছিলো এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়েছিলো। সেই নয় দফার অন্যতম একটি দফা ছিলো ক্যাম্পাস গুলোতে ছাত্রসংসদ নির্বাচন চালু করা কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে যখন ক্যাম্পাস গুলোতে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হলো তখন প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদল এবং তাদের ফাদার সংগঠন বিএনপি একের পর এক ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, আমরা দেখেছি রাকসুর সময়ও তারা বারবার নির্বাচন স্থগিত করে লন্ডনের ষড়যন্ত্রে পা দিয়েছিলো। কিন্তু আমাদের আন্দোলনের মুখে তারা শেষ পর্যন্ত নির্বাচন দিতে বাধ্য হয়েছিলো। সর্বশেষ তারা শাকসু নির্বাচন বন্ধের জন্য কেন্দ্রীয় ছাত্রদল ঢাকার টোকাই ও সন্ত্রাসীদের সাথে করে নিয়ে নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে কোর্টকে ব্যবহার করে শাকসু নির্বাচন স্থগিত করেছে। এতে তারা শিক্ষার্থী ভোটাধিকারে নগ্ন হস্তক্ষেপ করার মধ্য দিয়ে এটি প্রমাণিত করেছে তারা নতুন করে ফ্যাসিবাদের পথে হাটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই অনতিবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করতল হবে এবং সেটি জাতীয় নির্বাচনের আগেই করতে হবে

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাকসু’র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শাকসু নির্বাচন হাইকোর্টকে ব্যবহার করে স্থগিত করার মাধ্যমে সারা বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে, তারা আবার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাই। আপনারা এই নির্বাচনগুলো পিছানোর জন্য প্রথম থেকেই লেগেছিলেন, সারা বাংলাদেশের ছাত্রসমাজ বুঝে গিয়েছে এই নির্বাচন গুলো কারা পিছাতে চাই, কারা এইদেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চাই। এই ছাত্রসংসদ নির্বাচনগুলো বারবার পেছানোর পায়তারা চালিয়ে ও আপনারা সফল হতে পারেন নাই। আপনারা বলেছিলেন দেশনেতা আসবে, তারপর ছাত্রসংসদ নির্বাচন কে করে সেটা আমরা প্রমাণ করে ছাড়বো। কিন্তু আপনাদের দেশনেতা আসার পরও জকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে আর কোনো ফ্যাসিস্ট নেতার অবস্থান হবে না।

তিনি আরো বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে শাকসু নির্বাচন হতে হবে এবল সেটা জাতীয় নির্বাচনের আগেই হতে হবে।

উল্লেখ্য, (২০ জানুয়ারি) মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালত থেকে এই নির্বাচন স্থগিত করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা