খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় ঝর্ণায় হারিয়েছি ‘সৌন্দর্য-পিয়াসী’ মন

রেফায়েত উল্যাহ রুপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
পাহাড় ঝর্ণায় হারিয়েছি ‘সৌন্দর্য-পিয়াসী’ মন

গোধূলি লগ্ন, মাতামুহুরির শান্ত জল, সাদা পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা সবুজ বৃক্ষ, দূর পাহাড় থেকে ভেসে আসা পাখির মৃদু কলতান। এ যেন এক অপূর্ব দৃশ্য। মন ভোলানো এই পরিবেশ ‘সৌন্দর্য-পিয়াসী’ যে কাউকেই আকৃষ্ট করবে। বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত ওয়াইট পিক স্টেশন রিসোর্টের মাচায় বসে ভ্রমণ ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়।

প্রতিবছরের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজন করছে মিনি ট্যুর। এবার আমরা নাম বদলে রাখলাম আনন্দ ভ্রমণ। চবিসাস সদস্যরা কয়েকটা জায়গার নাম বললেও শেষ পর্যন্ত নতুন স্পটে ট্যুর দেওয়ার জন্যই সবাই আগ্রহী হলো। ঠিক হলো সদ্য নির্মিত বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত ওয়াইট পিক স্টেশন রিসোর্টেই হবে এবারের আনন্দ ভ্রমণ।

দুদিনের এই ট্যুর পরিকল্পনায় ছিল মানিকপুর থেকে রিসোর্ট পর্যন্ত নৌকা ভ্রমণ, নুনারঝিরি পাহাড় ভ্রমণ, নুনারঝিরি ঝর্ণাতে গোসল, মাতামুহুরি নদী পার হয়ে মারমা গ্রাম মিনঝিড়ি পাড়ায় ভ্রমণ। সেসাথে ছিল র‍্যাফেল ড্র, গান-আড্ডার আয়োজন।

বৃহস্পতিবার কাক ডাকা ভোরেই চবি ক্যাম্পাস থেকে আমরা বেড়িয়ে পড়লাম বান্দরবানের উদ্দেশে। যেহেতু এবার আমরা গাড়ী রিজার্ভ করিনি তাই কয়েকবার গাড়ী পরিবর্তন করতে হলো।

প্রথমেই বাসে করে মুরাদপুর, সেখান থেকে লেগুনায় করে নতুন ব্রিজ। এখান থেকেই আমরা চেপে বসলাম চকরিয়াগামী বাসে। চকরিয়া পৌঁছে আমরা সকালের নাস্তা খেয়ে নেই। এরপরে সিএনজিতে চড়ে আমরা যাই মানিকপুর। আমরা পৌঁছার আগেই তৈরি ছিলো ইঞ্জিনচালিত নৌকা। মাতামুহুরি পার হয়ে অবশেষে আমরা আসলাম আমাদের গন্তব্য ওয়াইট পিক স্টেশন রিসোর্টে। এখানেই আমরা কাটিয়েছি আমাদের ট্যুরের দুদিন।

অপরূপ নুনারঝিরি পাহাড় :

রিসোর্টে পৌঁছে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর সবাই মিলে নুনারঝিরি পাহাড়ে আরোহণ করলাম। গাঢ় সবুজ পাহাড় থেকে আশেপাশের দৃশ্য মনোরম লাগছিল। পাহাড়ের উপর তৈরি করা ঐতিহ্যবাহী ‘মাচাং ঘর’ থেকে অপরূপ দেখাচ্ছিল চারপাশ। কেউ এদৃশ্য অবলোকন করেছে, কেউবা করছিল ‘ক্যামেরাবন্দী’। কয়েক মিনিটের ব্যবধানে নেমে এলো ঝুম বৃষ্টি। তখন পাহাড়ের বুকে দাঁড়িয়ে খুঁজে পেলাম অন্যরকম এক প্রশান্তি। প্রায় ঘন্টা খানেক পাহাড়ের বিচিত্র শোভা দেখে অবশেষে নেমে আসি আমরা।

মারমা গ্রাম মিনঝিড়ি পাড়া :

বিকেলে আমরা মাতামুহুরি নদী পার হয়ে ঘুরতে গেলাম স্থানীয় মারমা গ্রাম মিনঝিড়ি পাড়ায়। খুব বেশী বড় না হলেও নতুন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি আমরা। পাড়ায় ঢুকতেই চোখে পড়ে সামাজিক মানচিত্র। সেখানে দেওয়া তথ্য মতে, মোট পরিবারের সংখ্যা – ৪১, জনসংখ্যা – ২১৩ জন। যার মধ্যে নারী -১০৯ জন, পুরুষ -১০৪ জন। নানা প্রতিকূলতা মোকাবেলা করে বেঁচে আছে এপাড়ায় বসবাস করা এসব মানুষ। অসম্ভব মিশুক তারা। তাদের জীবনের নানা গল্পও শুনালেন আমাদের।

নুনারঝিরি ঝর্ণার শীতল জলে অবগাহন :

সিগ্ধ সকালে ঘুম থেকে উঠেই আমরা রওনা দিয়েছি নুনারঝিরি ঝর্ণার উদ্দেশে। নুড়ি পাথর, কাঁটা-সংকুল পথ মাড়িয়ে আমরা এসেছি ঝর্ণায়। বয়ে চলা নুনারঝিরির শীতল জলে যেন শৈশবের আনন্দ খুঁজে পেলাম। ঝর্ণার কলকল শব্দ আর শীতল অনুভতি যেন নতুনভাবে প্রাণিত করে।

এমন মুহূর্তের স্মৃতি সংরক্ষণ করতে অনেকেই ‘ক্যামেরাবন্দী’ হয়েছেন। বেশ কিছুক্ষণ কাটানোর পর আবারও পাহাড়ি পথ ধরে আমরা ফিরে আসি রিসোর্টে। সকালের নাস্তা শেষে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। এবার আমাদের ব্যাগ গুছিয়ে ফেরার পালা। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি। চায়ের কাপে চুমুক দিতে দিতে আবারও মনে করছিলাম দুদিনের স্মৃতি। মনে হলো এই দুদিন বহুবছর পরেও স্মৃতি হয়ে ফিরে আসবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা