খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এয়ারটেল গেমিং অ্যারেনা’ চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:১৮ অপরাহ্ণ
‘এয়ারটেল গেমিং অ্যারেনা’ চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

দেশের গেমারদের অংশগ্রহণে সফলভাবে শেষ হলো রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল বাংলাদেশ আয়োজিত ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’। এটি ছিল দেশের সবচেয়ে বড় পাবজি মোবাইল টুর্নামেন্ট। আজ রাজধানীর রবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির সমাপনী অনুষ্ঠান।

চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জন করে এ ওয়ান আরজি ইস্পোর্টস, প্রথম রানার-আপ হয় জেনেসিস জিভিট এবং দ্বিতীয় রানার-আপ হয় নরমিস ইস্পোর্টস।

সমাপনী অনুষ্ঠানে শীর্ষ ১০টি দলকে তাদের নিষ্ঠা, দলীয় মনোভাব ও অর্জনকে স্বীকৃতি দিতে সম্মাননা জানানো হয়। শুধু ট্রফিই নয়, এই আয়োজনের মূল তাৎপর্য ছিল আরও গভীর। এটি বাংলাদেশের ই-স্পোর্টস অভিযাত্রার ধারাবাহিক অগ্রগতির স্মারক, যেখানে এয়ারটেলের মতো অগ্রণী ব্র্যান্ডগুলো তরুণ প্রজন্মের ডিজিটাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এই আয়োজন তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষমতায়নের ক্ষেত্রে এয়ারটেলের প্রতিশ্রুতির প্রতিফলন। এয়ারটেল গেমিং অ্যারেনা শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি অভিযাত্রা। আমরা গর্বিত যে, আমরা তরুণ বাংলাদেশি গেমারদের স্বীকৃতি এবং এমন মঞ্চ দিতে পেরেছি যা তাদের অনুপ্রাণিত করবে।”

তরুণ গেমারদের যুক্ত করা, তাদের সাফল্য উদযাপন করা এবং তাদের আরও উজ্জীবিত করতে আয়োজিত এই টুর্নামেন্টটি দেশের ই-স্পোর্টস অঙ্গনে এক মাইলফলক হয়ে উঠেছে। হাজার হাজার উৎসাহী খেলোয়াড় ও সমর্থকরা একত্রিত হয়েছেন একই প্ল্যাটফর্মে।

মোট ৫১২টি নিবন্ধিত দল ও সারা দেশের ২ হাজার ৫শ’র বেশি গেমারদের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। ছয়টি উত্তেজনাপূর্ণ রাউন্ডে তীব্র লড়াই করেন তারা। প্রতিটি ধাপে প্রতিযোগীদের কৌশল, দলগত মনোভাব ও গেমিং দক্ষতার প্রকাশ ঘটেছে।

গ্র্যান্ড ফাইনালের ইউটিউব লাইভ স্ট্রিম পাবজি মোবাইল বিভাগে বৈশ্বিকভাবে শীর্ষ স্থান অর্জন করে। ই-স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে এটি একটি সফল আয়োজন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা