খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেটা সুরক্ষায় তরুণদের নেতৃত্ব গড়তে রবির ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
ডেটা সুরক্ষায় তরুণদের নেতৃত্ব গড়তে রবির ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতা

দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় পর্যায়ে ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ নামে সমস্যা সমাধানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিযোগিতার মাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের ডিজিটাল নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

রবিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি আজিয়াটা এ তথ্য জানায়।

রবির ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তিন সদস্যের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। বাস্তব জীবনে ডেটা সুরক্ষা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে তৈরি বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে এর নতুন ও কার্যকর সমাধান উপস্থাপন করতে হবে প্রতিযোগীদের।

সমাধান তৈরির ক্ষেত্রে গ্রাহকের আস্থা, ব্যবসায়িক প্রয়োজন এবং নতুন প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সমস্যা বিশ্লেষণ ও উদ্ভাবনী সমাধান তৈরির দক্ষতা বাড়বে বলে আশা করছে রবি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রবির ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতায় মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

নিবন্ধিত দলগুলোকে একটি নির্ধারিত কেস বিশ্লেষণ করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ধারণাপত্র জমা দিতে হবে। প্রাথমিক বাছাই শেষে সেরা ২০টি দল পরবর্তী ধাপে ‘প্রাইভেসি ডিফেন্ডারস’ হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এরপর সেরা ১০টি দল শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা নেওয়ার সুযোগ পাবে। মেন্টরশিপ পর্বে দলগুলো তাদের সমাধান আরও উন্নত করার পাশাপাশি ডেটা সুরক্ষা ও গোপনীয়তা ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। এদিন নির্বাচিত দলগুলো গ্র্যান্ড জুরির সামনে তাদের প্রস্তাবিত সমাধান উপস্থাপন করবে। পরে ১৫ অক্টোবর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দলকে ‘প্রাইভেসি গার্ডিয়ান ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হবে।

রবি জানিয়েছে, তরুণদের মধ্যে তথ্যের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের চর্চা তৈরি এবং ডিজিটাল যুগের জন্য দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’