পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে অংশীদার হয়ে গেমিং জগতে প্রবেশ রবি’র
দেশের গেমিং জগতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার লক্ষ্যে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল-এর তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পাবজি মোবাইল রাইজিং স্টার-এ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি।
রবিবার (১৮ জানুয়ারি) রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী অনলাইন ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর আয়োজন করে রবি। একাধিক বাছাই পর্ব শেষে ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সেরা ১৫টি দল অংশ নেয়।
পাবজি মোবাইলের মতো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আয়োজকরা জানান, লো পিং, লো ল্যাটেন্সি ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ গেমিং অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে। এসব চাহিদা পূরণের লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনেও উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করে।
টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে রবি এমন একটি বাস্তব ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে ইন্টারনেটের গুণগত মান মুখ্য ভূমিকা রাখে। এটি রবির বৃহত্তর কৌশলেরই অংশ, যেখানে নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্রে নেটওয়ার্ক পারফরম্যান্স তুলে ধরা হচ্ছে।
এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “গেমিং এমন একটি ক্ষেত্র যেখানে কম পিং, কম ল্যাটেন্সি ও নেটওয়ার্কের স্থিতিশীলতা পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে। রবি সুপারনেটের মাধ্যমে আমরা গেমারদের জন্য আরও মানসম্মত ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন, “গেমিং ইকোসিস্টেমকে শক্তিশালী ও উন্নত করতে রবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
উল্লেখ্য, রবি সুপারনেট হলো একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক, যা লো পিং, লো ল্যাটেন্সি ও স্থিতিশীল সংযোগের মাধ্যমে গেমিংসহ উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারে সহায়তা করে।







আপনার মতামত লিখুন