বিএফএর চেয়ারম্যান নির্বাচিত মোশাররফ হোসেন
ছবি- মোশাররফ হোসেন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন। একইসঙ্গে সংগঠনটির পরিচালক (ফাইন্যান্স) পদে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী।
শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদরাসার কারা কনভেনশন সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনটির ৩৩টি পদের মধ্যে চারটি বিভাগীয় অঞ্চল থেকে এরই মধ্যে ৩১ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি দুই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সংগঠনটির মোট ভোটার সংখ্যা ৪ হাজার ২০০। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার। বোর্ডের সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং মোহাম্মদ হাসিব সরকার।
নবনির্বাচিত নেতৃত্ব দেশের সার খাতের ব্যবসা-বাণিজ্য, আমদানি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এম/আর







আপনার মতামত লিখুন