খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর যাবৎ স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
দেড় বছর যাবৎ স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের মেয়াদ এক বছর ৫ মাস আগে শেষ হলেও নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে করে স্থবির হয়ে পড়েছে শিক্ষক সমিতির কার্যক্রম।

সর্বশেষ বুটেক্স শিক্ষক সমিতির ৮ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান।

তবে গতবারের নির্বাচনে বর্তমান উপাচার্যের নেতৃত্বাধীন সাধারণ শিক্ষক পরিষদ বিপুল ভোটে পরাজিত হওয়া এবং প্রশাসনের স্বেচ্ছাচারিতার বিষয়ে কোন চ্যালেঞ্জ তৈরি হতে পারে সেই আশংকা থেকেই তারা নির্বাচন দিতে অনীহা দেখাচ্ছে বলে মনে করছেন কয়েকজন শিক্ষক।

নিয়ম অনুযায়ী, এই কার্যনির্বাহী পরিষদের মেয়াদ এক বছর পর শেষ হয়। এ উপলক্ষে ৯ম কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শরফুন নাহার আরজু এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জাহিদুল ইসলামকে।

বুটেক্স শিক্ষক সমিতির নির্বাচন বিধি ও পদ্ধতি সংক্রান্ত গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন কমিশনে দায়িত্বপ্রাপ্ত দুইজন সদস্য দায়িত্ব প্রাপ্তির ২০ দিনের নির্বাচন সম্পন্ন করবেন।
কিন্তু প্রায় দেড় বছর সময় পার হতে চললেও নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শরফুন নাহার আরজু বলেন, ”শিক্ষক সমিতি রাজনৈতিক সংগঠন না হলেও রাজনৈতিক ব্যাপার তো থাকে”। পূর্বে অনুষ্ঠিত নির্বাচনগুলো যে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়নি এমন প্রশ্ন তুলেন তিনি। প্রধান নির্বাচন কমিশন হওয়ার পর কেন শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে না এ প্রশ্ন এড়িয়ে উল্টো কেন নির্বাচন দিতে পারছে না তার কারণ সাংবাদিককে বের করতে বলেন এবং সেসময় কেন উনাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাছাই করলো ও কতজন শিক্ষক নির্বাচন চায় সেটা তিনি জানতে চান।

নির্বাচন কমিশনারকে কেউ চাপ দিচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ”আমি এগুলো কিছু বলব না, যেহেতু তুমি সাংবাদিক, স্টাডি করে এসব বের করে দিবে। আমি এমন একজন মানুষ যে আমি কোন দায়িত্ব নিয়ে বসে থাকতে পছন্দ করি না।”

বুটেক্স শিক্ষক সমিতির ৮ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, ”বর্তমানে দেশের অবস্থা অস্থিতিশীল হওয়ার কারণে নির্বাচন আয়োজন নিয়ে বিলম্বিত হচ্ছে। জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই শিক্ষক সমিতির নির্বাচন দিয়ে দিবে। শিক্ষক সমিতি নিঃসন্দেহে কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষক সমিতি থাকা দরকার।”

একই কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান বলেন, ”শিক্ষক সমিতির ৮ম কার্যনির্বাহী পরিষদ ১ বছর কালীন মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের ৪ তারিখে সমিতির সাধারণ সভার মাধ্যমে ৯ম কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করে দেয়। অতীতের মত মেয়াদ শেষ হয়ে যাবার পরও সমিতির কার্যক্রম চালু না রেখে বরং সমিতির নির্দিষ্ট মেয়াদ শেষ হবার সাথে সাথেই দায়িত্ব হস্তান্তর করা ছিল ৮ম কার্যনির্বাহী পরিষদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। শিক্ষকদের ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে একটি প্রতিযোগিতামূলক গতিশীলতার চর্চা শুরু হউক এটাই ৮ম কার্যনির্বাহী পরিষদ চেয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষক সমিতি যেহেতু সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে, তাই আমি মনে করি শিক্ষক সমিতি গঠন এবং দায়িত্ব হস্তান্তরও সুষ্ঠু ও নিয়মিত হওয়া উচিত। নির্বাচন কমিশন গঠনের পর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করতে পারেনি, তবে এখনও নির্বাচন না হওয়া অত্যন্ত দুঃখজনক। আশা করছি দ্রুততর সময়ের মধ্যে শিক্ষক সমিতির ৯ম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়নমূলক কাজে সক্রিয় সহায়ক ভূমিকা রাখবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ”শিক্ষক সমিতির নির্বাচন হওয়া নিয়ে অনেক শিক্ষকরা কথা বলে চলেছেন জুলাই পরবর্তী সময়ে নতুন উপাচার্য আসার পর থেকেই। সেসময় ক্যাম্পাসে রাজনীতিও মাত্র নিষিদ্ধ হয়েছিল তাই নির্বাচনের মাধ্যমে দল নিরপেক্ষ শিক্ষক সমিতি পাওয়ার সুযোগ হবে এই প্রত্যাশাই ছিল অনেক শিক্ষকের। এরপর নির্বাচন কমিশন গঠিত হলেও প্রধান নির্বাচন কমিশনারের সমিতির নির্বাচন আয়োজন করা নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। নির্বাচন নিয়ে প্রশ্ন উঠালে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ থাকতো এবং এই বিষয়ে তার দায়িত্বহীনতা দেখা যেতো। এক্ষেত্রে নির্বাচন কমিশনার আগ্রহ দেখালেও তাকে সাহায্য করা হয়নি ও দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে।”

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার বলেন, ”বুটেক্সের শিক্ষক সমাজের ঐক্য রক্ষা, পেশাগত অধিকার আদায় এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক সমিতি একটি অপরিহার্য প্রতিষ্ঠান। শিক্ষক সমিতি প্রশাসন ও শিক্ষকের মধ্যে বিদ্যমান আস্থার সংকট নিরসন করে এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, পূর্ববর্তী সমিতির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নির্বাচন কমিশনার নিয়োগ করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও নির্বাচন আয়োজনে কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণ শিক্ষকবৃন্দ ইতোপূর্বে একাধিকবার নির্বাচনের উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। তবে বর্তমান প্রশাসনের সদিচ্ছার অভাব এবং উদাসীনতায় এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রতীয়মান হয়।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ”ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা শিক্ষক সমিতির কার্যক্রম বন্ধ রেখেছি। শিক্ষক সমিতি নির্বাচন হলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিক্ষক অংশগ্রহণ করবে এবং শিক্ষক রাজনীতি আবার শুরু হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি প্রবেশের সুযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ে যতদিন রাজনীতি নিষিদ্ধ থাকবে ততদিন শিক্ষক সমিতির নির্বাচন হবে না। আমাদের সিন্ডিকেট সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে এবং কোনো শিক্ষকই নির্বাচন চান না। পূর্বে শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে শিক্ষক সমিতির সুপারিশ প্রয়োজন ছিল। কিন্তু এখন শিক্ষক সমিতির কারোর হস্তক্ষেপ ছাড়াই অনেক শিক্ষকদের পদোন্নতি হচ্ছে। শিক্ষক সমিতির কমিটি অনেক আগেই দায়িত্ব হস্তান্তর করে দিয়েছে এবং নির্বাচন কমিশনও গঠন করা হয়েছিল। আর নির্বাচন কমিশন গঠিত হলে আগের কমিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা