খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীন বিতার্কিকদের মিলনমেলা: চবিতে সিইউএসডি’র ১৭তম থিমেটিক ডিবেট চ্যাম্পিয়নশিপের সমাপ্তি

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
নবীন বিতার্কিকদের মিলনমেলা: চবিতে সিইউএসডি’র ১৭তম থিমেটিক ডিবেট চ্যাম্পিয়নশিপের সমাপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট (সিইউএসডি)-এর আয়োজনে ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রশিক্ষণ, আলোচনা ও প্রতিযোগিতামূলক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে নবীন বিতার্কিকদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতার্কিককে সার্টিফিকেট প্রদান করা হয়।

‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রতিযোগিতা তিনটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়— উপস্থিত বক্তৃতা, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট এবং এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। নবীন বিতার্কিকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও উপভোগ্য।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান । তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে সফলতার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে আরও এগিয়ে নিতে গবেষণার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে। গবেষণাকে শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও কার্যকর গবেষণার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটওয়ারী । তিনি তাঁর বক্তব্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সিইউএসডি’র মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিইউএসডি’র মডারেটর অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা । তিনি শিক্ষার্থীদের জীবনে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং খালেদ মুহিউদ্দিন আয়োজিত বিতর্ক বুটক্যাম্পে সিইউএসডি’র অংশগ্রহণের প্রশংসা করেন।

গত ২ জুলাই ২০২৬ তারিখে শুরু হওয়া এ কর্মশালায় এক মাসেরও বেশি সময় ধরে নবীন বিতার্কিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও অনুশীলনমূলক সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনের মাধ্যমে অর্জিত জ্ঞান, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে সমাপনী প্রতিযোগিতায়। পরিশেষে, সকল প্রতিযোগীদের সার্টিফিকেট এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের ফরমাল সেশনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আলম । তিনি আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরবর্তীতে সংগঠনের সভাপতি ইকরম হোসেন তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা