খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির আইআর বিভাগের সভাপতির বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারীদের অনাস্থা প্রকাশ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
জাবির আইআর বিভাগের সভাপতির বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারীদের অনাস্থা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব বালার বিরুদ্ধে প্রশাসনিক অব্যবস্থাপনা, পেশাদারিত্বহীনতা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা। একই সঙ্গে তাঁর পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দেওয়া পৃথক দুটি লিখিত আবেদন থেকে জানা যায়, বিভাগের ১১ জন শিক্ষক ড. সজীব বালার প্রশাসনিক অদক্ষতা, একাডেমিক অব্যবস্থাপনা এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের কারণে তাঁর প্রতি অনাস্থা জানিয়েছেন। অন্যদিকে, বিভাগের ৯ জন কর্মকর্তা-কর্মচারী অন্য একটি চিঠিতে জানান, সভাপতির ধারাবাহিক হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের কারণে তারা কাজ করতে অস্বস্তিবোধ করছেন এবং প্রশাসনিক কাজ থেকে বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক কাগজপত্র ও উচ্চশিক্ষার দাপ্তরিক ছাড়পত্র প্রদানে তিনি অনর্থক বিলম্ব করেন। অনেক সময় দায়িত্ব এড়াতে দুপুরে বিভাগে আসেন। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্যোগে সহযোগিতা না করে উল্টো প্রশাসনিক জটিলতা তৈরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “একাডেমিক কাগজপত্র পেতে শিক্ষার্থীদের হয়রানি করা বিভাগীয় সভাপতির অভ্যাসে পরিণত হয়েছে। সাংস্কৃতিক বা ক্রীড়া অনুষ্ঠানের কোনো উদ্যোগ নিলে তা প্রশাসনিক অজুহাতে আটকে দেওয়া হয়।”

অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. সজীব বালা বলেন, “আমার বিরুদ্ধে শিক্ষক বা শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দেয়নি। প্রশাসনিক কাজে ধীরগতি বা কাউকে হয়রানি করার রেকর্ড আমার নেই। আমি নিয়মিত ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “চেয়ারম্যান পদটি সাময়িক। আমার আত্মসম্মান বজায় থাকা পর্যন্ত দায়িত্ব পালন করব। সম্মানহানি হলে নিজেই সরে দাঁড়াব। তবে কোনো তথ্য প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ জানাচ্ছি।”

বিভাগের এই অচলাবস্থা নিরসনে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা