সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অবশেষে অনশন ভেঙেছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। দলের নিবন্ধনের দাবিতে গত মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে টানা প্রায় ১৩৩ ঘণ্টা অনশন করছিলেন তিনি।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অনশন ভেঙে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন,
- “আজ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি তার আবেদন পুনর্বিবেচনার বিষয়ে। আশা করছি, আমজনতার দল ন্যায়বিচার পাবে। আমি তারেককে অনশন ভাঙার অনুরোধ করেছি, তিনি সেই অনুরোধ রেখেছেন।”
উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে আমজনতার দল নিবন্ধন থেকে বাদ পড়ে। ওইদিন বিকেল ৪টার দিকে তারেক রহমান আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন।








আপনার মতামত লিখুন