মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিচারব্যবস্থা যথাযথ দায়িত্ব পালন করেছে
মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র তথা বিচারব্যবস্থা যথাযথ দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
আসম রব বলেন, এই ধারণা সমাজে ন্যায়বোধকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণে সহায়ক হবে।
সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়া রব আরও বলেন, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন ও গুমে যারা নিখোঁজ হয়েছেন—তাদের পরিবারগুলোর জন্য এই রায় ন্যায়বিচারের আশ্বাসও বটে। ঘোষিত রায় আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অবস্থান করলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়- এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এ রায় গণ-অভ্যুত্থান উত্তর আইনের শাসনভিত্তিক কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। বিশেষত মানবতাবিরোধী অপরাধের দায় নির্ধারণ—জনগণের দীর্ঘদিনের প্রত্যাশাকে স্বীকৃতি দিয়েছে।








আপনার মতামত লিখুন