খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরামিক এক্সপো শুরু ২৭ নভেম্বর: একই ছাদের নিচে ২৫ দেশ, ১৩৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
সিরামিক এক্সপো শুরু ২৭ নভেম্বর: একই ছাদের নিচে ২৫ দেশ, ১৩৫ প্রতিষ্ঠান

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত এ চারদিনব্যাপী আন্তর্জাতিক সিরামিক মেলা একই ছাদের নিচে বিশ্বের ২৫ দেশের ১৩৫ প্রতিষ্ঠান এবং ৩০০টিরও বেশি ব্র্যান্ডকে একত্র করছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ও ফেয়ার কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম এবং পরিচালক মো. জিয়াউল হক জিকু।

সংবাদ সম্মেলনে জানানো হয়—মেলায় অংশ নেবে ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ার। থাকবে তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, রাফেল ড্র, আকর্ষণীয় উপহার, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার সুবিধা এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে মেলা পরিদর্শন করতে পারবেন।

উদ্বোধনী দিন ২৭ নভেম্বর আইসিসিবি-তে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আর ২৯ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বক্তব্যে বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশের সিরামিক শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। বর্তমানে টেবিলওয়্যার, টাইলস এবং স্যানিটারিওয়্যারসহ ৭০টির বেশি শিল্প-কারখানা চালু রয়েছে। স্থানীয় বাজারে বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয়। গত এক দশকে এ খাতে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সিরামিক পণ্য রপ্তানি করে বছরে প্রায় ৫০০ কোটি টাকা আয় হচ্ছে। তিনি জানান, এ শিল্পে ইতোমধ্যেই প্রায় ১৮ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং প্রত্যক্ষ–পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

ফেয়ার কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন বলেন, উন্নত মান ও নান্দনিক ডিজাইনের কারণে বৈশ্বিক বাজারে বাংলাদেশের সিরামিক পণ্যের চাহিদা বাড়ছে। নতুন বাজারও তৈরি হচ্ছে। সিরামিক এক্সপোকে এশিয়ার অন্যতম বৃহৎ প্রদর্শনী দাবি করে তিনি বলেন, এতে দেশি-বিদেশি উৎপাদক ও রফতানিকারকরা সর্বাধুনিক প্রযুক্তি, নতুন পণ্য এবং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে দেশীয় পণ্যের বাজার বিস্তারের পাশাপাশি ব্যবহারের সচেতনতা বাড়ানোও এই আয়োজনের একটি লক্ষ্য।

তিনি আরও বলেন, অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিংসহ নবীন প্রযুক্তির ব্যবহার সিরামিক শিল্পকে বদলে দেবে। স্মার্ট টাইলস ও সেন্সরযুক্ত পণ্যের বৈশ্বিক জনপ্রিয়তা বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলবে—এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

মেলায় প্রিন্সিপাল স্পন্সর হিসেবে রয়েছে শেলটেক সিরামিকস। প্লাটিনাম স্পন্সরস—ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক। গোল্ড স্পন্সরস হিসেবে থাকছে মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি এবং সাকমি।

চারদিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা সিরামিক শিল্পের সর্বশেষ প্রবণতা, প্রযুক্তি এবং উদ্ভাবন সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাবেন—এমনটাই আশা করছে বিসিএমইএ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা