খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা চেম্বার–কানাডা বাণিজ্য বৈঠক: বিনিয়োগ ও রপ্তানিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
ঢাকা চেম্বার–কানাডা বাণিজ্য বৈঠক: বিনিয়োগ ও রপ্তানিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও কানাডার ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ নভেম্বর) ডিসিসিআই’র গুলশান সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-সহ উভয় দেশের বাণিজ্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী জানান, ২০২৪ অর্থবছরে বাংলাদেশ–কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য ২.২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে—যার মধ্যে বাংলাদেশের রপ্তানি ১.৩২ বিলিয়ন এবং আমদানি ৯০১.০৯ মিলিয়ন ডলার। তিনি বলেন, কানাডা বাংলাদেশের ২০তম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী এবং বর্তমানে এদেশে কানাডার বিনিয়োগ ১৩২.৮৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তিনি নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, আইটি, ডিজিটাল অবকাঠামো, স্মার্ট লজিস্টিকস ও কোল্ডচেইন ব্যবস্থাপনায় কানাডীয় বিনিয়োগ বৃদ্ধির বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি চামড়া, পাট, সাইকেল, সিরামিক, তৈরি পোশাক, ঔষধ, হিমায়িত খাদ্য, সফটওয়্যার ও বিপিও সেবা—এসব খাতে কানাডার কাছে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও চিফ ট্রেড কমিশনার সারা উইলশো বলেন, কানাডার অধিকাংশ প্রতিষ্ঠানই এসএমই, এবং যুক্তরাষ্ট্র কানাডার সর্বোচ্চ রপ্তানি বাজার হলেও পণ্য ও বাজার বৈচিত্র্য এখন জরুরি। তিনি শিক্ষাখাতে কানাডার শক্তিশালী অবস্থান তুলে ধরে বলেন, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করছে এবং দক্ষতা উন্নয়ন খাতে দুদেশের যৌথ কাজের সুযোগ ব্যাপক।

তিনি আরও জানান, অটোমোটিভ ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে কানাডার শক্ত অবস্থান রয়েছে এবং এসব খাতে বাংলাদেশ সম্ভাবনাময় বাজার হতে পারে। বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার উন্নয়নে কানাডা সহযোগিতা করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি ব্যবসায়িক সম্পর্ক উন্নত করতে সহায়ক হবে। তিনি বলেন, বাংলাদেশের দ্রুতগতির প্রবৃদ্ধিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দক্ষতা উন্নয়ন, ভোকেশনাল ট্রেনিং, নার্সিং, অ্যাগ্রো-টেক শিল্পসহ বিভিন্ন খাতে কানাডা কাজ করতে আগ্রহী।

বৈঠকে ডিসিসিআই সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং কানাডার সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েসও উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা