খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খাল-নদীপথের টেকসই উন্নয়ন ছাড়া আভ্যন্তরীণ নৌবাণিজ্যের প্রসার সম্ভব নয়: ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
খাল-নদীপথের টেকসই উন্নয়ন ছাড়া আভ্যন্তরীণ নৌবাণিজ্যের প্রসার সম্ভব নয়: ডিসিসিআই

দেশের অভ্যন্তরীণ নৌবাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যয় কমানো এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনতে খাল ও নদীপথের টেকসই উন্নয়ন এবং আন্তঃসংযুক্ত নৌপথ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে খাল খনন কর্মসূচির ধারাবাহিক বাস্তবায়ন, নদী দখল ও দূষণ রোধ, নিয়মিত ড্রেজিং এবং সমন্বিত নদী ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন বক্তারা।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে ‘বাংলাদেশের বৃত্তাকার নৌপথের পুনরুজ্জীবন এবং আভ্যন্তরীণ নৌবাণিজ্য সম্প্রসারণে খাল খনন কর্মসূচির ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের খালগুলো একসময় নগরজীবনের প্রাণ ছিল। কিন্তু দখল ও দূষণের কারণে সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, দেশের সব খালকে আন্তঃসংযুক্ত করতে হবে। একই সঙ্গে খননের পর সেগুলো সংরক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি সংস্থার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, খাল ও নদী খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শিল্পকারখানার বর্জ্য যাতে নদীতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ছোট শিল্পপ্রতিষ্ঠানে কম খরচে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনে প্রযুক্তিগত সহায়তা দিতে সরকার কাজ করছে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গবেষণা ও আধুনিক প্রযুক্তির বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের ১ হাজার ৪১৫টির বেশি নদীর মধ্যে দীর্ঘদিনের অবহেলা, দখল ও পলি জমার কারণে ৫৫ শতাংশেরও বেশি নদী ও খাল কার্যকারিতা হারিয়েছে। ফলে দেশের ৭৭ শতাংশ পণ্য পরিবহন এখন সড়কপথনির্ভর, যা ব্যয়বহুল এবং পরিবেশের জন্যও ক্ষতিকর।

তিনি বলেন, সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনে ৫৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ব্যয় কম হয় এবং ৪ থেকে ৬ গুণ জ্বালানি সাশ্রয় সম্ভব। তাই খাল খনন কর্মসূচির সফল বাস্তবায়ন বন্যা নিয়ন্ত্রণ, সেচব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাসকীন আহমেদ রাজধানীর চারপাশের চারটি নদীর ১১২ কিলোমিটার নৌপথকে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, এতে যানজট কমবে, নদীকেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, নদী দখলমুক্ত করা, নিয়মিত ড্রেজিং, নৌপথে কার্যকর সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং নদীসংলগ্ন এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়াতে হবে।

সেমিনারের আলোচনায় অংশ নিয়ে স্থপতি ইকবাল হাবিব বলেন, নদীতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নিচু কালভার্ট ও সেতু নির্মাণ বন্ধ করতে হবে। পাশাপাশি নদী ব্যবস্থাপনায় একাধিক সংস্থার পরিবর্তে কার্যকর একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানান তিনি।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আবেদ হোসেন বলেন, নদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও কাজের পরিধি স্পষ্ট করা জরুরি।

ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের সিনিয়র স্পেশালিস্ট মো. তানিম সারওয়ার বলেন, নদী দখল ও পলি জমার কারণে নাব্যতা দ্রুত কমছে। এ সমস্যা সমাধানে জিআইএসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীর সীমানা নির্ধারণ ও পরিবর্তন পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন সরকার, আল্টাফুয়েল ড্রেজিং অ্যান্ড মেরিন সার্ভিসেসের চেয়ারম্যান ক্যাপ্টেন শওকত ইকবালসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সেমিনারে ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মন, পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’