খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুলের সাম্য ও মুক্তির চেতনা প্রতিটি প্রজন্মের প্রেরণা : চবি উপাচার্য

চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
নজরুলের সাম্য ও মুক্তির চেতনা প্রতিটি প্রজন্মের প্রেরণা : চবি উপাচার্য

প্রতিবাদ, সাম্য ও মুক্তির যে চেতনা নজরুল ধারণ করেছিলেন, তা প্রতিটি প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। এমনকি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ও নজরুলের কবিতা নতুন করে মানুষের কণ্ঠে ফিরে এসেছিল” বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

বুধবার (২২ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে চবিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ​কাজী নজরুল ইসলামকে কোনো একটি পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না উল্লেখ করে উপাচার্য বলেন, “কেউ তাঁকে প্রেমের কবি বলবেন, কেউ বিরহের কবি, কেউ দ্রোহের কবি, কেউ সাম্যের কবি, কেউ আবার ধর্মীয় সম্প্রীতি কিংবা তারুণ্যের কবি। ‘অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’—এই চেতনার মধ্য দিয়েই নজরুল বহু আগেই নারী-পুরুষের সমতার কথা উচ্চারণ করেছিলেন, যা আজকের পৃথিবীতে ‘ইকুইটি’ বা ন্যায়ভিত্তিক সমতার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

​বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা-গবেষণার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “চলুন, আমরা সবাই আবার ক্লাসে ফিরে আসি, গবেষণায় ফিরে আসি। শিক্ষকদের গবেষণায় আরও সক্রিয় হতে হবে এবং শিক্ষার্থীদের গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমাদের ক্যাম্পাসেও নজরুল ক্লাব, রবীন্দ্র ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ বিভিন্ন ক্লাবের কার্যক্রম জোরদার করতে হবে।”

​এ ছাড়া আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে চবির অবস্থান সুদৃঢ় করতে ‘র‍্যাঙ্কিং অ্যান্ড আইপি সেল’ গঠনের কথা উল্লেখ করেন উপাচার্য। একই সঙ্গে শিক্ষক ও গবেষকদের উদ্বুদ্ধ করতে ৯ মাস মেয়াদি গবেষণা প্রকল্পে ৮-১২ লাখ টাকা এবং ৩ বছর মেয়াদি প্রকল্পে ৩০-৩৫ লাখ টাকার অনুদানসহ এমফিল (মাসে ২০ হাজার টাকা), পিএইচডি (মাসে ৪০ হাজার টাকা) ও স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের (মাসে ১০ হাজার টাকা) বিশেষ ভাতা চালুর কথা পুনর্ব্যক্ত করেন।

​‘নজরুল বর্ষ’ উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন।

​উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “পরাধীনতার যুগে যখন এই উপমহাদেশের মানুষ আশা হারিয়ে ফেলেছিল, তখন নজরুল তাঁর গান ও কবিতার মাধ্যমে জনগণের মনে দেশপ্রেম ও মুক্তির জাগরণ সৃষ্টি করেছিলেন।”

​বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, “২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে যে কবির নাম বারবার উচ্চারিত হয়েছিল, তিনি কাজী নজরুল ইসলাম। সমাজে অন্যায়, বৈষম্য বা অসন্তোষের সময়ে নজরুলের সাহিত্য আমাদের তরুণ প্রজন্মকে নতুন করে উজ্জীবিত করে।”

​সেমিনারে ‘দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আমিন। আলোচনায় অংশ নেন চবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ ও অধ্যাপক ড. তাসলিমা বেগম।

​আলোচনা পর্ব শেষে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যলেখ্য পরিবেশিত হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা