খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ 

কুবি প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৫ এর ফাইনাল ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটা পনেরো মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের মনে শূন্য গোলের সমতা থাকে দুইদলের। পরবর্তীতে টাইব্রেকারে ০২-০৩ গোলের ব্যবধানে জয়ী হয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন।

চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পাশাপাশি দ্বিতীয় স্থান অর্জন করেছে লোকপ্রশাসন বিভাগ এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলা বিভাগ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য ড. হায়দার আলী বলেন, ‘চ্যাম্পিয়ন, রানার্স আপ দুই দলই সমান পারদর্শী, দুই দল খুব ভালো খেলেছে। খেলার মধ্যে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি হতে পারে তবে সেটা মাঠেই মিমাংসা হবে। এটার জন্য যেন দর্শকরা মাঠে না নামে এ বিষয়টি সংশ্লিষ্ট সকলে আমরা খেয়াল রাখবো আগামীতে। শাহ সিমেন্টকে ধন্যবাদ এই টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায়। তাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদের মাঠে গ্যালারি নির্মাণে যাতে সহযোগিতা করে। ‘

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘এবার ফুটবল মাঠে যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। সামনের বার থেকে আমরা আরও কঠোর হবো যাতে কেউ কোনো ঝামেলা না করতে পারে। আজকের চ্যাম্পিয়ন ফিন্যান্স অনেক ভালো খেলেছে, সেইসাথে লোকপ্রশাসন বিভাগও অনেক ভালো খেলেছে। সবার জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ।’

ক্রীড়া কমিটির পরিচালক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘আজকে মাঠে অনেক দর্শক উপস্থিত ছিল প্রায় হাজারে কাছাকাছি। অনেক ভালো লেগেছে দেখে কারণ তারাই খেলার প্রাণ। প্রতিবারের মতো ফুটবল দিয়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি আশাকরি সামনে খেলা প্রতিযোগিতাগুলো থাকবে সেখানেও দর্শকরা আসবে। আমি শাহ সিমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই প্রতিযোগিতায় স্পন্সর করার জন্য। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় ক্রীড়া ও সংস্কৃতিতে এগিয়ে আশাকরি সামনে এই ধারা অব্যাহত থাকবে। ফাইনালের দুটি দলই ভালো খেলেছে তাদের অভিনন্দন। আমি সবসময় একটা কথা বলি ছাত্র থাকবে মাঠে এবং পাঠে তবেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা