খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুবি’র ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী তন্ময় সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী রায়হান মিথ।
‎
‎রবিবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক তন্ময় সরকার ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ হান্নান রাহিম এবং সংগঠনের উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
‎
‎২৮ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং নুসরাত জাহান ইভা। যুগ্ম সাধারণ সম্পাদক অমি দেব ও প্রান্ত ঘোষ, সাংগঠনিক সম্পাদক আরেফিন তাজবী, সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রতীক বড়ুয়া ও জুয়েনা তালুকদার পলি। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শফিউল ইসলাম তিয়াস, অর্থ ও দপ্তর সম্পাদক তাসমিয়া ফারিন, প্রচার সম্পাদক খাইরুল আমিন মাসুম, প্রপ্স কস্টিউম বিষয়ক সম্পাদক মোসলিমা খাতুন পাকিজা, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক রুবায়েত হোসেন, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক আশিক ইসলাম, শব্দ ও সঙ্গীত আয়োজন বিষয়ক সম্পাদক প্রীতম কান্তি গোপ।
‎
‎এছাড়া কার্যনির্বাহী কমিটিতে আছেন মোহাম্মদ ইমতিয়াজ, রাকিন খান, আমেনা ইকরা, জুনায়েদ লামিম শেখ, আবেদ হোসেইন, কিকিউ মারমা, ডমনিকা কৃপা, অরবিন্দ সরকার, অপু পাল, সুবাহ প্রমিথী সমীক্ষা, বন্ধন রায়, সাদমান আলম।
‎
‎নব্য সাধারণ সম্পাদক রায়হান মিথ বলেন, “আজ আমার জন্য এক অত্যন্ত গর্বের এবং একই সাথে গুরুদায়িত্বের দিন। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে তার মর্যাদা রাখার চেষ্টা করব।”
‎
‎সদ্য সভাপতি তন্ময় সরকার বলেন, “স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ এই বিশ্বাসকে বুকে ধারণ করেই আমাদের প্রিয় সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ পথ চলছে। আমাদের ক্যাম্পাস শুধু পড়ালেখার জায়গা নয়, বরং এটি মেধা ও মনন বিকাশের একটি উর্বর ভূমি। আর সেই ভূমিতে নাট্যচর্চার মাধ্যমে আমরা সমাজের অসংগতি তুলে ধরার এবং সুস্থ সংস্কৃতি বিকাশের চেষ্টা করে যাচ্ছি। সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হলো আমাদের এই সংগঠনকে শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে আরও পরিচিত করে তোলা। আমরা চাই নতুন নতুন প্রতিভাকে মঞ্চে নিয়ে আসতে এবং নাটকের মাধ্যমে জীবনের জয়গান গাইতে।”
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা