খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা নামল চার দিনব্যাপী সিরামিক এক্সপোর

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
পর্দা নামল চার দিনব্যাপী সিরামিক এক্সপোর

বাংলাদেশের সিরামিক শিল্পকে বিশ্ব বাজারে পরিষ্কার করতে চার দিনব্যাপী সিরামিক এক্সপোর আয়োজন করে বিসিএমইএ। নানা আয়োজন আর প্রদর্শনীর মধ্য দিয়ে আজ পর্দা নামলো সিরামিক এক্সপোর।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয় এ প্রদর্শনী।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত এ প্রদর্শনী এবারের আয়োজনেই প্রমাণ করেছে, দেশের সিরামিক শিল্প দ্রুত রূপান্তরের পথে এগোচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৫টি দেশ থেকে ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড অংশ নেয়। দেশি-বিদেশি ক্রেতা ও দর্শনার্থীর অংশগ্রহণে জমে ওঠে এ এক্সপো। এর আগে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার মধ্যে দিয়ে পর্দা নামে এবারের আসরের। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল শিল্পের ভবিষ্যৎ প্রযুক্তি, ডিজাইন ট্রেন্ড এবং পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে বিশেষ সেমিনার ও আলোচনা সভা। এতে দেশের উদ্যোক্তা, গবেষক ও বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারের চাহিদা এবং আধুনিক উৎপাদন পদ্ধতি সম্পর্কে গভীর ধারণা লাভের সুযোগ পাচ্ছেন। মেলায় তিনটি সেমিনার, চাকরিমেলা, বিটুবি ও বিটুসি মিটিং, লাইভ ডেমোনস্ট্রেশন এবং নতুন পণ্য উদ্বোধন শিল্পের বৈচিত্র্য ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরে।

উদ্যোক্তাদের মতে, অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিং ও সেন্সর ইন্টিগ্রেটেড পণ্যের ব্যবহার ভবিষ্যতের উৎপাদন ব্যবস্থাকে আরও দ্রুত ও সাশ্রয়ী করে তুলবে। এসব প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন মাত্রা দেবে বলে মনে করেন উদ্যোক্তারা।

বর্তমানে দেশে টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার মিলিয়ে ৭০টির বেশি কারখানা গড়ে উঠেছে, যেখানে বছরে বাজারের আকার প্রায় আট হাজার কোটি টাকা। ৫০টির বেশি দেশে রপ্তানি হওয়া সিরামিক পণ্য থেকে বছরে আয় হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। শিল্পে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮ হাজার কোটি টাকার বেশি এবং কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, মেলায় শুধু সিরামিক পণ্য নয়, কাঁচামাল ও মেশিনারি স্টলগুলোয়ও ব্যাপক আগ্রহ দেখা যায়। আন্তর্জাতিক ক্রেতারাও পণ্য দেখে সন্তুষ্ট হয়েছেন এবং দু-একজন ইতোমধ্যে অর্ডার প্রক্রিয়া শুরু করেছেন।

বিসিএমইএ’র তথ্য অনুযায়ী, দেশে এখন ১৮ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে সিরামিক খাতে। স্থানীয় উৎপাদনেই দেশের টাইলসের ৮৫ শতাংশ, টেবিলওয়্যারের ৯২ শতাংশ, স্যানিটারিওয়্যারের ৫৯ শতাংশ এবং সিরামিক ইটের প্রায় ৯৯ শতাংশ চাহিদা পূরণ হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদিত হয়েছে টেবিলওয়্যার ২৯ কোটি ২২ লাখ, টাইলস ২৩ কোটি ৭০ লাখ, স্যানিটারিওয়্যার ১ কোটি ৬৩ লাখ এবং সিরামিক ইট ১০ কোটি ৬৪ লাখ। দেশে মোট বাজারের আকার প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকা। নীতিসহায়তা পেলে দ্বিতীয় বৃহৎ রপ্তানি খাত হতে পারে সিরামিক।

বিসিএমইএ সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘নীতি সহায়তা পাওয়া গেলে পোশাকের পর সিরামিকই হতে পারে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি খাত। আগে পুরোপুরি আমদানিনির্ভর থাকলেও এখন ৮০ শতাংশের বেশি পণ্য দেশেই তৈরি হয়।’

তিনি সম্পূরক শুল্ক প্রত্যাহার, কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো, যন্ত্রপাতির ইনভয়েসভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা এবং গ্যাসকে ‘কাঁচামাল’ হিসেবে বিবেচনার দাবি জানান।

এবারের এক্সপোয় আকিজবশির গ্রুপের ‘আর্কফিউচার স্থাপত্য প্রতিযোগিতা’ শিক্ষার্থী ও তরুণ স্থপতিদের আগ্রহ বাড়িয়েছে। আয়োজকেরা আশা করছেন, সিরামিক এক্সপো দেশি শিল্পকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে সহায়তা করবে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’