খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বয়কট করলো কুবির সাংস্কৃতিক সংগঠনগুলো 

কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বয়কট করলো কুবির সাংস্কৃতিক সংগঠনগুলো 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ মিনারে নিবন্ধিত সংগঠনের আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে পুষ্পস্তবক অর্পণ করতে দেওয়ার প্রতিবাদে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বয়কট করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেয় সাংস্কৃতিক সংগঠনগুলো। 

সংগঠনগুলোর নেতৃবৃন্দদের সাথে কথা বলে জানা যায়, শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আবাসিক হল এবং বিভাগগুলোর পরে নিবন্ধিত সংগঠনগুলোর পুষ্পস্তবক অর্পণ করার কথা থাকলেও সে নিয়ম ভঙ্গ করে শাখা ছাত্রদলকে পুষ্পস্তবক অর্পণ করতে দেওয়া হয়। পরবর্তী শিক্ষার্থীরা আয়োজক কমিটির কাছে এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে প্রশাসনের উপস্থিতিতে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনগুলোর প্রতিনিধিদের উপর চড়াও হয় এবং সংগঠনগুলোকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে স্লোগান দেয়। এর প্রতিবাদে সাংস্কৃতিক অনুষ্ঠান বয়কট করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।

এ ব্যাপারে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা ৫ই আগস্টের পর যেরকম আবহ চেয়েছিলাম, আশা করেছিলাম যে প্রকৃত স্বাধীনতার সুফল পাব, ক্যাম্পাসে সকলের অধিকার চর্চার পরিবেশ হবে, দুঃখজনকভাবে বর্তমান ভিসি স্যার এবং তার সম্পূর্ণ যেই প্রশাসন, তারা সেটা নিশ্চিত করতে পারছেন না। বিজয় দিবসের মতোন এতো বিরাট একটা উৎসবকে তারা পানসে করে ফেললেন। যেসব ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের জন্য এতোকিছু করে, সেই তারাই যেন আজকাল এই ক্যাম্পাসে অনেক বেশি অচেনা অজানা এতোগুলো দপ্তর, ছাত্র পরামর্শক থেকে শুরু করে প্রক্টর অফিস, ভিসি স্যার থেকে প্রোভিসি ম্যাম এর অফিস। কিন্তু এসব ইনফ্রাস্ট্রাকচার যেনো আমাদের জন্য না, আমাদের কোনো কিছুই মনে হচ্ছে এখানে নেই। এভাবে চলতে পারে না। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, ছাত্রবান্ধব ক্যাম্পাস চেয়েছিলাম। আশা করি উপাচার্য মহোদয় বিষয়গুলো ভাববেন। আমরা নিরাশ হতে চাই না।’

এ ব্যাপারে প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, ‘ আমাদের সকল সংগঠনের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিবর্তন আজকের প্রোগ্রাম বয়কট করছি। প্রশাসন আমাদের বলেছে আমরা নাকি সারাবছর ভোগ করেছি অথচ একন তাদের সাহায্য করছি না এমনকি তারা আমাদের বিচার করার কথাও বলেছে। তাই আজকের সকল বিষয় মিলে আজকে প্রোগ্রাম আমরা বয়কট করছি।’

প্ল্যার্টফর্মের সদস্য নিলয় বড়ুয়া বলেন, ‘আজকে শহীদ মিনারে ঘটা ঘটনাকে কেন্দ্র করে সকল নিবন্ধিত সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আজকের প্রোগ্রাম আমরা বয়কট করছি। পরবর্তী যেকোনো সিদ্ধান্ত আমরা সকলে মিলে নিবো।’

ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন ইরা বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ে বিভাগগুলোর পর ফুল দেওয়ার জন্য যেখানে নিবন্ধিত ছাত্র সংগঠনগুলোর নাম নেওয়া হয়, সেখানে হঠাৎ করে রাজনৈতিক কোনো দলের নাম ঘোষনা হওয়াটা শিক্ষার্থীবান্ধব প্রশাসনের চরম দূর্বলতা প্রকাশ পায়।

এইরকম অনিরাপদ, অব্যবস্থাপনায় ঘেরা রাজনৈতিক প্রহসনে সংগঠনগুলো তাই তাদের অস্তিত্ব বাঁচাতে প্রতিবাদ স্বরপ এইএরকম পরিস্থিতিতে আমরা সংগঠনগুলো প্রশাসনের ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরম্যান্স করতে অস্বীকৃতি জানিয়েছি।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা