খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমীরের সঙ্গে কসোভোর সাবেক হেলথ মিনিস্টারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
জামায়াত আমীরের সঙ্গে কসোভোর সাবেক হেলথ মিনিস্টারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে ঢাকা সফররত রিপাবলিক অব কসোভোর সাবেক হেলথ মিনিস্টার প্রফেসর ডা. রিফাত লতিফি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৪ টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর মান্যবর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।

প্রফেসর ডা. রিফাত লতিফি বৈঠকের শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে আমীরে জামায়াত বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আলোচনাপূর্বক বাংলাদেশের চিকিৎসকদের ট্রেনিং ও ফেলোশিপ প্রদানের জন্য হেলথ মিনিস্টারের মাধ্যমে কসোভো সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনাকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ শাহাবুদ্দীন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. একেএম ওয়ালি উল্লাহ, অফিস সেক্রেটারি ডা. জিয়াউল হক এবং ঢাকা মহানগরী উত্তরের এনডিএফ এর সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি-সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে এসব এলাকার তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত