খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিন ভ্রমণে সব টিকেট ও ট্রাভেল পাস এখন বিডিটিকেটসে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
সেন্টমার্টিন ভ্রমণে সব টিকেট ও ট্রাভেল পাস এখন বিডিটিকেটসে

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবারও পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর নীলাভ সমুদ্রের এই স্বপ্নিল দ্বীপে যেতে এবার ভ্রমণ আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম রবি আজিয়াটার সহপ্রতিষ্ঠান বিডিটিকেটস। বাস টিকেট থেকে শিপ টিকেট, রিটার্ন টিকেট ও ট্রাভেল পাস—সবই এখন এক প্ল্যাটফর্ম থেকেই সংগ্রহ করা যাবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

কোম্পানিটি জানায়, এই বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত একমাত্র অনলাইন শিপ টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস। ফলে অনলাইনে শিপ টিকেট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ করতে রয়েছে রাউন্ড ট্রিপ টিকেট কেনার সুযোগ। ঘরে বসেই পাওয়া যাচ্ছে সেরা রেটের টিকেট।

বিডিটিকেটস প্ল্যাটফর্মে সপ্তাহের সাত দিন যেকোনো সময় টিকেট কাটা যাবে। প্রয়োজন হলে ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ারের সহায়তাও নিতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া আপডেট, অফার ও অন্যান্য তথ্য জানা যাবে বিডিটিকেটসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক পেজ থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। পুনরায় ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাস ভ্রমণের সুযোগ মিলছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করা যাবে; ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের সুযোগ থাকবে।

নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিটি শিপের যাত্রীসংখ্যা এবার নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত রাখা হয়েছে। ভ্রমণস্থলে গিয়ে টিকেট কেনা যাবে না—অবশ্যই আগাম অনলাইনে টিকেট সংগ্রহ করতে হবে। যাত্রীর নাম ও জন্মতারিখ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল থাকতে হবে, এবং যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকেটের হার্ড কপি।

পর্যটকদের স্বপ্নের সেন্টমার্টিন ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করতে বিডিটিকেটস থাকছে সবসময় পাশে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা