খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের লক্ষ্য ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা: ক্যাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
আমাদের লক্ষ্য ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা: ক্যাব সভাপতি

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে তৃণমূল নেতাদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সরকারে সাবেক সচিব (পিআরএল) এ.এইচ.এম. সফিকুজ্জামান।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাবের নিজস্ব কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিটি ও সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব ঢাকা বিভাগ ও জেলার সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সামছ এ খান। স্বাগত বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূইয়া।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিয়ে ক্যাব সভাপতি সফিকুজ্জামান বলেন,“আমাদের লক্ষ্য ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য তৃণমূল নেতাদের নিজেদের মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শুধু বাজার মনিটরিংয়ের মানসিকতা থেকে বেরিয়ে এসে মানুষের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারা নিজেরাই অধিকার দাবি করতে পারে।”

তিনি আরও বলেন, “উপজেলায় যখন ডিসি (জেলা প্রশাসক) যাবেন, তখন যেন ক্যাব সদস্যদের খোঁজ নেয়—আমি ক্যাবকে সেই জায়গায় দেখতে চাই। শুধু পরিচয়পত্র নেওয়ার জন্য সভাপতি-সেক্রেটারি হওয়া নয়; উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। ক্যাবের স্বতন্ত্র ভয়েস থাকতে হবে, যাতে সব সেক্টরে ভোক্তাদের স্বার্থে কাজ করা যায়।”

ভোক্তার মৌলিক সেবা নিশ্চিত প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, “আমি বিল দেই—আমার গ্যাস, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকবে; বিশুদ্ধ পানি পাবো—এটা আমার অধিকার। কিন্তু কতটা পাচ্ছি? এসব অধিকার আমাদেরকেই আদায় করতে হবে। এজন্য ক্যাবকে আরও সক্রিয়, গণতান্ত্রিক ও শক্তিশালী করতে হবে।”

তিনি জানান, ক্যাব বর্তমানে ১৩টি অগ্রাধিকারভিত্তিক পয়েন্ট নিয়ে কাজ করছে এবং পাশাপাশি যুব–ক্যাব গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

‘সক্রিয় হলে সহযোগিতা মিলবে’—সাধারণ সম্পাদক
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূইয়া বলেন, “জেলা–উপজেলায় অফিস প্রয়োজন বলে অনেকেই মত দিয়েছেন। আপনারা যদি সক্রিয়ভাবে কাজ করেন, ক্রেতার অধিকার রক্ষায় সোচ্চার হন, তাহলে স্থানীয় প্রশাসন থেকেই সহযোগিতা পাওয়া যাবে।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, “আমাদের কোনো কিছু নেই, দরকারও নেই—যা আছে তাই দিয়ে আমরা কাজ করবো। কিন্তু কারও দালাল হবো না। ক্যাব মানুষের জন্য কাজ করবে, এখানেই আমাদের শক্তি।”

ঢাকা বিভাগীয় সভাপতির প্রতিশ্রুতি সভাপতি (ঢাকা বিভাগ) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান বলেন, “ক্যাব দীর্ঘ সময় ধরে মানুষের জন্য কাজ করছে। নতুন সভাপতির নেতৃত্বে ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগসহ সব জেলার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা