খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।

বুধবার (২৯শে এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি’র প্লাটুনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, প্লাটুনের বর্তমান সিইউও মহিমা আক্তার, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, বর্তমান ক্যাডেট সার্জেন্ট মো. শাহিন মিয়াসহ বর্তমান এবং সাবেক ক্যাডেটবৃন্দ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাট ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট আবু বকর সিদ্দিক বলেন, “২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ১৮তম বছরে পদার্পণ করেছে। এত বছরে যারা কুবি বিএনসিসি প্লাটুনকে আগলে রেখে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে প্লাটুনকে এগিয়ে নিয়ে গেছেন তাদের অবদান অনস্বীকার্য। শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের এই অগ্রযাত্রা আরও এগিয়ে যাক এই প্রত্যাশা রইলো। ”

ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার বলেন,
“কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনসিসির মহাপরিচালক, উপ-পরিচালকবৃন্দ, অন্যান্য স্তরের অফিসারবৃন্দ, সকল রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ও এডজুটেন্টবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামরিক প্রশিক্ষকবৃন্দ, পিইউও, টিইউও সহ সকল ক্যাডেট, এক্স ক্যাডেটদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই দোয়া করবেন যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন সামনে আরো এগিয়ে যেতে পারে এবং দেশের তরে,মানুষের তরে কাজ করে যেতে পারে।”

প্লাটুন কমান্ডার এবং সেকেন্ড লেফটেন্যান্ট ড. মো. শামিমুল ইসলাম বলেন, ” বিএনসিসির কুবি প্লাটুন হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে গেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে আমরা আজকে আঠারো বছরে পদার্পণ করেছি। সুতরাং বেশ লম্বা একটা জার্নি আমরা তৈরি করে ফেলেছি। আমাদের বেশ কিছু সাফল্য ও অর্জন আছে। অবশ্য আশা তো ছিল আরও অনেক বড়। তারপরও এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলা বড় বড় মাইলফলক আছে।

তোমাদের আন্তরিক একাগ্রতা এবং চেষ্টা সংগঠনটাকে ধরে রেখেছে এবং আমি এইটাই আশা করব যে বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত আমি থাকব না, আমরা থাকব না, কিন্তু এই সংগঠন একইভাবে বিশ্ববিদ্যালয়ের অব্যাহত থাকবে। এইটা তোমাদের মাধ্যমে যেভাবে প্রজন্ম থেকে প্রজন্মে যেগুলো সঞ্চারিত হচ্ছে, সেটা যাতে অব্যাহত থাকে এবং সৌহার্দ্যটা যেন বজায় থাকে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা