খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নির্বাচন সম্পন্ন নেতৃত্বে সাইফ, নাজমুল ও যুবায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নির্বাচন সম্পন্ন নেতৃত্বে সাইফ, নাজমুল ও যুবায়ের

উৎসবমুখর পরিবেশে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রথম আহ্বায়ক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ৫ ডিসেম্বর অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো একবার তাই এ তথ্য জানানো হয়।

তিনি জানান, আহ্বায়ক পদে সর্বোচ্চ ভোট পেয়ে সাইফ ইবনে সরওয়ার নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য সচিব পদে নাজমুল বাশার ও মুখ্য সংগঠক পদে নির্বাচিত হয়েছেন যুবাইর আহমেদ সরদার।

ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ও সদস্য সচিব পদে মোট ১৩ জন প্রার্থী এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশের কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট সর্বমোট ৫৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এনসিপি ডায়াস্পরার নেতৃবৃন্দ ও সদস্যরা আশা প্রকাশ করেছেন যে নবনির্বাচিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তগণ তাঁদের দূরদর্শী নেতৃত্ব, সুষ্ঠু সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁদের নেতৃত্বে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে এবং বিশ্বব্যাপী বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে সর্বমহলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নবনিযুক্ত আহ্বায়ক কমিটির প্রতি ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি-সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে এসব এলাকার তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত