খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ফিল্ম সোসাইটি কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
কুবিতে ফিল্ম সোসাইটি কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিল্ম সোসাইটির পক্ষ থেকে চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আজকের এই আয়োজন সম্পর্কে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড৷ মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘মুক্তমঞ্চকে কিভাবে সিনেমা হলে পরিণত করা যায় এই বিষয়ে আমি চিন্তা করেছি। আমরা যেন স্টুডেন্টদের মধ্যে থেকে ভালো দর্শক শ্রেণি বের করে আনতে পারি। আমাদের এখন যে ক্রাইসিস রয়েছে নতুন ক্যাম্পাসে অডিটোরিয়াম পেলে সেটি কেটে যাবে। এছাড়া আমাদের নিজস্ব দুটি সাউন্ড সিস্টেম কিনতে পারলে ভালো হয় এবং এর জন্য আমরা এবং পরিচালনা কমিটিতে যারা আছেন সবাই মিলে কন্ট্রিবিউট করে নিয়ে নিব।’

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  ড. নাহিদা বেগম বলেন,  ‘আজকের এই “সহজ পাঠের গপ্পো” চলচ্চিত্রে দেখানো হয়েছে দারিদ্র্যতা কী, অর্থের মাধ্যমে সম্পর্কের মূল্যায়নসহ আরো অনেক বাস্তবমূখী শিক্ষা যা আমরা কখনো পড়ার মাধ্যমে জানতে পারতাম না। জীবনের এইসব ছোট ছোট বিষয়গুলো সামনে নিয়ে আসে চলচ্চিত্র। এজন্য আমাদের সুষ্টু চলচ্চিত্র দেখতে হবে। ‘

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘সিনেমা একটি আর্ট। যা আমাদের আবেগকে বহিঃপ্রকাশ করার অন্যতম মাধ্যম। মুক্তমঞ্ছটাকে যদি  আমরা ভালো পর্দা ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করাতে পারি, তবে তা একটি সিনেমা হলের আবহাওয়া তৈরি করতে পারবে। এটার প্রধান উদ্দেশ্য হলো সিনেমা হলের যত টিকিট বিক্রি হবে তা দিয়ে আমাদের একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে সাহায্য করা। ‘

ফিল্ম সোসাইটির ডিরেক্টর ফারদ্দিন কাদের বলেন,’ আজকে যারা নতুন সদস্য এসেছে তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করাতে পারি। ইতিমধ্যেই আমাদের বেশ কিছু কার্যক্রমের ভালোই সাড়া পাচ্ছি যা আমাদের কাছে একটি অনুপ্রেরণার বিষয়। এছাড়া আমরা জানুয়ারিতে মুক্তমঞ্ছে আমাদের অর্থায়নে একটি সিনেমার আয়োজন করবো এবং যত টিকিট বিক্রি হবে সেই টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী অন্যন্যার চিকিৎসার জন্য দিয়ে দিবো। ‘

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা