খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নয় সদস্যের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আতিকুর রহমান (তনয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা বাজারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ।

সোমবার (১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাভেদ রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বর্তমানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারিয়াম আক্তার শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার শহর এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজিদুর রহমান। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সকাল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফি হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্যা ঢাকা ডায়েরি এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল হাকিম বাপ্পী, তথ্য ও পাঠাগার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেস দ্যা পিপল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিন আরমান। পাশাপাশি, কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা প্রকাশ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু ও সময় জার্নাল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুদীপ্ত সাহা।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘সর্বদা সত্যের সন্ধানে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় কাজ করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সামনেও ক্লাবের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। শিক্ষার্থীদের কল্যাণে স্বচ্ছ ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

সদ্য মনোনীত সভাপতি মো. আতিকুর রহমান (তনয়) বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের এই পদবি আমার কাছে শুধু পদ নয়, এটি আমার কাছে একটি দায়িত্ব। শুরু থেকে দেখে এসেছি কুবি প্রেস ক্লাব শুধু সংবাদ সংগ্রহ বা প্রচারের কেন্দ্র নয়, বরং এটি সত্য, ন্যায় ও দায়িত্ববোধের চর্চার জায়গা। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমার সকলের সহযোগিতা প্রয়োজন। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে, কমিটির সকলের সহযোগিতায় কুবি প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’

উল্লেখ্য, উক্ত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা